Advertisement
E-Paper

স্পাইডারম্যানের আত্মা ঢুকেছে! হাসপাতালের দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করা কিশোরীকে দেখে মন্তব্য নেটপাড়ার, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের একটি ওয়ার্ডে অনেকগুলি বেড রয়েছে। তার মধ্যেই একটি বেডের উপর উঠে পড়েছে এক কিশোরী। অদ্ভুত আচরণ করছে। দেওয়ালের সঙ্গে শরীর ঠেকিয়ে বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৯:২৭
Video shows a young girl trying to climb hospital wall in bizarre way claimed to be in Rajasthan

হাসপাতালে অদ্ভুত আচরণ তরুণীর। ছবি: এক্স থেকে নেওয়া।

হাসপাতালের দেওয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে চিকিৎসাধীন কিশোরী। অস্বাভাবিক এবং অদ্ভুত আচরণ করছে। দেখে মনে হচ্ছে যেন নিজেকে স্পাইডারম্যান ভাবছে ওই কিশোরী! রাজস্থানের হাসপাতালের সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হতবাক এবং বিচলিত হয়ে পড়েছেন নেটাগরিকেরা। অনেকে ঘটনাটিকে ভীতিকর বলছেন। আবার অনেকে বিষয়টিকে গুরুতর মানসিক ব্যাধি বা শারীরিক অসুস্থতা বলে মন্তব্য করছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের একটি ওয়ার্ডে অনেকগুলি বেড রয়েছে। তার মধ্যেই একটি বেডের উপর উঠে পড়েছে এক কিশোরী। অদ্ভুত আচরণ করছে। দেওয়ালের সঙ্গে শরীর ঠেকিয়ে বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু স্বাভাবিক ভাবেই পারছে না। একটু দূর থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ঘটনাটি রাজস্থানের একটি হাসপাতালে ঘটেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি নিয়ে মজার মজার মন্তব্য করতেও ছাড়েননি নেটাগরিকদের একাংশ। তবে ভিডিয়োটি ভাইরাল হতে বিতর্কেরও জন্ম দিয়েছে। নেটাগরিকদের কেউ কেউ এটিকে কিশোরীর মানসিক বা শারীরিক অসুস্থতার ফল বলে মনে করছেন। দেশের হাসপাতালগুলিতে রোগীদের পরিচর্যা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অনেকে আবার বিষয়টিকে গুজব বা মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন। ভাইরাল করার জন্য ভিডিয়োটি ওই ভাবে তৈরি করা হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন কয়েক জন নেটাগরিক। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভৌতিক! দেখে মনে হচ্ছে স্পাই়ডারম্যানের আত্মা ঢুকে গিয়েছে কিশোরীর শরীরে। মানসিক সমস্যাও হতে পারে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘হাসপাতালগুলির উচিত রোগী পরিচর্যায় আরও মন দেওয়া।’’ তৃতীয় এক নেটাগরিক আবার মন্তব্য করেছেন, ‘‘অনেকে ভাইরাল হওয়ার জন্য ইচ্ছা করে এই ধরনের ভিডিয়ো শুট করে। তেমনটা হলে ধিক্কার জানাচ্ছি।’’

Viral Video Rajasthan Spider Man Hospital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy