Advertisement
E-Paper

বিমানবন্দরে দেখেই দৌড়ে গেল খুদে! শ্রদ্ধার সঙ্গে স্যালুট করতেই হাসি ফুটল কর্তব্যরত জওয়ানের মুখে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরে দাঁড়িয়ে তাঁর কর্তব্য পালন করছিলেন এক সিআইএসএফ জওয়ান। কোমরে হাত দিয়ে চারদিকে নজর রাখছিলেন। এমন সময় ছোট্ট এক মেয়ে লাফাতে লাফাতে ওই জওয়ানের দিকে এগিয়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৪:৪৯
Video shows little kid salute CISF jawan at airport, wins internet’s heart

সিআইএসএফ জওয়ানকে স্যালুট খুদের। ছবি: এক্স থেকে নেওয়া।

কখনও কখনও খুব আবেগঘন মুহূর্ত অপ্রত্যাশিত ভাবেই মানুষের নজরে আসে। সম্প্রতি একটি বিমানবন্দরে এমনই এক মনোমুগ্ধকর ঘটনা মন জয় করে নিয়েছে নেটাগরিকদের। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানবন্দরে ভালবাসা এবং শ্রদ্ধার সঙ্গে এক সিআইএসএফ জওয়ানকে কী ভাবে স্যালুট জানাচ্ছে এক খুদে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আবেগপ্রবণ হয়ে পড়েছে নেটপাড়া। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরে দাঁড়িয়ে তাঁর কর্তব্য পালন করছিলেন এক সিআইএসএফ জওয়ান। কোমরে হাত দিয়ে চারদিকে নজর রাখছিলেন তিনি। এমন সময় ছোট্ট এক মেয়ে লাফাতে লাফাতে ওই জওয়ানের দিকে এগিয়ে যায়। জওয়ানের একেবারে সামনে গিয়ে দাঁড়ায় সে। হাত তুলে শ্রদ্ধার সঙ্গে স্যালুটও করে জওয়ানকে। খুদে ওই কন্যার কাণ্ড দেখে হাসি ফুটে ওঠে জওয়ানের মুখে। স্যালুটের জবাবে হাসতে হাসতে পাল্টা স্যালুট করেন তিনি। খুশি হয়ে সেখান থেকে চলে যায় খুদে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। নেটাগরিকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে ছোট্ট মেয়েটির কীর্তি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সিআইএসএফ’-এর আনুষ্ঠানিক এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন ভাল ভাল মন্তব্য করেছেন, তেমনই সিআইএসএফ কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। সিআইএসএফের তরফে ওই মুহূর্তটিকে জাদুকরি বলে বর্ণনা করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘হৃদয় থেকে করা অভিবাদনই সবচেয়ে শক্তিশালী। এই ভিডিয়ো থেকেই বোঝা যায় যে, দেশবাসী আমাদের রক্ষকদের কতটা ভালবাসে এবং শ্রদ্ধা করে।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘সুন্দর মুহূর্ত। আমাদের সেনাদের কারণেই আমরা শান্তিতে বসবাস করতে পারি।’’

Viral Video CISF airport
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy