Advertisement
E-Paper

ইট-লাঠি নিয়ে বাঁদরকে মারার চেষ্টা! লক্ষ্যচ্যুত হতেই পাল্টা প্রাণীটির আক্রমণের মুখে বৃদ্ধা, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লির এক পাড়ার ভিতরের গলিতে একটি ছোট বাঁদর বসে রয়েছে। বাঁদরটিকে দেখেই একটি ইটের টুকরো নিয়ে তেড়ে যান এক বৃদ্ধা। বাঁদরকে লক্ষ্য করে ছুড়েও মারেন সেই ইটের টুকরো। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৪:১১
Video shows brawl between old woman and a monkey in Delhi

বৃদ্ধাকে পাল্টা আক্রমণ বাঁদরের। ছবি: ইনস্টাগ্রাম।

বাঁদরের দিকে ইট, লাঠি নিয়ে তেড়ে গিয়েছিলেন বৃদ্ধা। লক্ষ্যভ্রষ্ট হতেই পড়লেন বিপদে। ছোট বাঁদরের পাল্টা আক্রমণে রণক্ষেত্র ছাড়তে হল তাঁকে। তবে বাঁদর ছাড়ল না। তাড়া করল বৃদ্ধাকে। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি দিল্লির বলে জানা গিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লির এক পাড়ার ভিতরের গলিতে একটি ছোট বাঁদর বসে রয়েছে। বাঁদরটিকে দেখেই একটি ইটের টুকরো নিয়ে তেড়ে যান এক বৃদ্ধা। বাঁদরকে লক্ষ্য করে ছুড়েও দেন সেই ইটের টুকরো। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হন। তবে এর পরেই পাল্টা আক্রমণ চালায় বাঁদরটি। বৃদ্ধার শাড়ি ধরে টানতে শুরু করে। কিন্তু স্থানীয়েরা চলে আসায় পিছিয়ে যায় বাঁদরটি। এর পর বৃদ্ধা একটি লাঠি নিয়ে এসে বাঁদরটিকে মারার চেষ্টা করেন। কিন্তু দ্বিতীয় বারেও লক্ষ্যচ্যুত হন। উল্টে বাঁদরই লাঠি কেড়ে নেয়। এর পর ভয়ে পালানোর চেষ্টা করেন বৃদ্ধা। কিন্তু তাঁকে তাড়া করে ছোট বাঁদরটি। স্থানীয়দের হস্তক্ষেপে কোনও রকমে বেঁচে যান বৃদ্ধা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বাঁদরটি একটি দোকানের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার পরেই ওই ঘটনার সূত্রপাত। লোকজন তাকে তাড়ানোর চেষ্টা করার পরেই সে আক্রমণাত্মক হয়ে ওঠে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিশাল_কশ্যপ_ভিকেআর’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। এক কোটি বারের বেশি দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার উদ্বেগপ্রকাশ করেছেন কেউ কেউ। নেটাগরিকদের একাংশ আবার বৃদ্ধার আচরণের জন্য বিরক্তি প্রকাশও করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘যেমন কর্ম তেমন ফল। কী দরকার ছিল বাঁদরটিকে বিরক্ত করার?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বাঁদরটি অন্য ভাবেও তাড়ানো যেত। তার জন্য ইট, লাঠি ব্যবহার করার দরকার ছিল না।’’

Advertisement
Viral Video monkey new delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy