টিকিট না কেটেই ট্রেনে উঠেছেন। তার উপর দখল করেছেন শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। বিনা টিকিটের ওই যাত্রীদের বিরুদ্ধে গর্জে উঠলেন শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকিট কাটা যাত্রীরা। চলল বাগ্বিতণ্ডা। তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
-
ট্রেনের শৌচাগারের কাছে অঘোরে ঘুম! দুই সেনা জওয়ানকে জাগিয়ে যোগ্য সম্মান টিকিট পরীক্ষকের, ভাইরাল ভিডিয়ো
-
দিদির দেওরের সঙ্গে প্রেম, বাধা দেওয়ায় রাজমিস্ত্রি স্বামীকে খুন বধূর! উঠল পুলিশকে ‘ঘোল খাওয়ানো’র অভিযোগও
-
এক কোপে চাকরি যাওয়া ওরাকলের ৩০ হাজার কর্মী কত টাকার ক্ষতিপূরণ পাচ্ছেন সংস্থার তরফে? অবাক করছে হিসাব
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দূরপাল্লার ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরার বাইরে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এক দল যাত্রী। তাঁদের এক পক্ষের অভিযোগ, টিকিট না থাকা সত্ত্বেও ট্রেনে উঠে তাঁদের শীতাতপ নিয়ন্ত্রিত কামরার দখল নিয়েছেন অন্য পক্ষ। অযথা ভিড় করছেন। চিৎকার চেঁচামেচিতে কামরার বাইরে বেরিয়ে গেলেও সেখান থেকেই ঝামেলা শুরু করেন ওই বিনা টিকিটের যাত্রীরা। তাঁদের মধ্যে এক যুবককে টিকিট থাকা যাত্রীদের উপর হম্বিতম্বি করতেও দেখা গিয়েছে। অন্য কয়েক জনকে হাসাহাসিও করতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইন্ডিয়ানসইউনাইটেড.ইন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘যাঁরা টিকিট কেটেছেন তাঁরাই যদি ভাল করে পরিষেবা না পান, তা হলে এ রকম ব্যবস্থার মানে কী? দোষীদের খুঁজে বার করে শাস্তি দেওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, “আমার মনে হয় বিনা টিকিটের ওই যাত্রীদের খুঁজে পাঁচ গুণ ভাড়া আদায় করা উচিত রেল কর্তৃপক্ষের।’’