Advertisement
E-Paper

ফোন নিয়ে শৌচালয়ে গিয়ে মহিলার সঙ্গে কথা! ‘দাদার কীর্তি’ ক্যামেরাবন্দি করে বাবাকে নালিশ ভাইয়ের, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির শৌচাগারের দরজায় বাইরে থেকে ধাক্কা মারছেন গৃহকর্তা। ভিতরে থাকা পুত্রকে ফোন নিয়ে বাইরে বেরিয়ে আসার জন্য ক্রমাগত হুমকি দিচ্ছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:৩২
Video shows father caught son while he was talking to someone over phone inside bathroom

বাবার কাছে মার খাচ্ছেন তরুণ। ছবি: এক্স থেকে নেওয়া।

ফোন নিয়ে শৌচাগারে ঢুকেছিলেন। ঘণ্টাখানেক ফিস ফিস করে এক মহিলার সঙ্গে কথা বলছিলেন শৌচাগারে। হাতেনাতে ধরে ফেলল পুরো পরিবার। শৌচাগার থেকে বার করে মারধর করলেন বাবা। তাল দিল দিদি এবং ছোট ভাই। কিন্তু, সঙ্গ দিলেন না মা। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির শৌচাগারের দরজায় বাইরে থেকে ধাক্কা মারছেন গৃহকর্তা। ভিতরে থাকা পুত্রকে ফোন নিয়ে বাইরে বেরিয়ে আসার জন্য ক্রমাগত হুমকি দিচ্ছেন তিনি। অন্য দিকে পুত্র ভয়ে বেরিয়ে আসতে পারছেন না। সেই সুযোগে গৃহকর্তার ছোট পুত্র শৌচাগারের জানালা দিয়ে ভিতরে থাকা দাদার কীর্তি ক্যামেরাবন্দি করে। দেখা যায় তিনি শৌচাগারের ভিতরে ভয়ে সিঁটিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতে একটা ফোন। এর পর আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে আসেন তরুণ। বেরোতেই তাঁকে ঘিরে ধরে পরিবার। ফোন নিয়ে কেন তিনি শৌচাগারে গিয়েছিলেন, তা নিয়ে একের পর এক প্রশ্নবাণের সম্মুখীন হতে হয় তাঁকে। এর পর ফোন দেখে বোঝা যায় শৌচাগারে এক জনের সঙ্গে কথা বলছিলেন তরুণ। পরিবার দাবি করে, কোনও এক মহিলার সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। এর পরেই ওই তরুণকে ধরে মারধর শুরু করেন তাঁর বাবা। তরুণ মায়ের দ্বারস্থ হলেও লাভ হয়নি। মা এবং দিদিও তাঁর বিপক্ষে কথা বলতে শুরু করেন। অন্য দিকে, তরুণের কিশোর ভাই দাদাকে মার খেতে দেখে মজায় মাতে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ঘর কা কলেশ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার তরুণের জন্য দুঃখপ্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘খারাপ লাগছে তরুণের জন্য। আমিও এক বার এ ভাবেই ফেঁসে গিয়েছিলাম প্রেমিকার সঙ্গে কথা বলতে গিয়ে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ রকম ভাই থাকলে শত্রুর কী দরকার?’’

Advertisement
Viral Video family members Brawl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy