দিন সাতেক আগে ছেলের বিয়ে দিয়েছিলেন। মধুচন্দ্রিমা থেকে যে সেই ছেলের লাশ ফিরে আসবে, কল্পনাও করতে পারেননি নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের বাবা। ছেলের শেষকৃত্যের পর অস্থি বিসর্জনের সময় কান্নায় ভেঙে পড়লেন তিনি। বার বার বিলাপ করতে দেখা গেল তাঁকে। সেই হৃদয়বিদারক ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হরিদ্বারে পুত্র বিনয়ের অস্থি বিসর্জন দিচ্ছেন তাঁর বাবা। হাত কাঁপছে তাঁর। অঝোরে কাঁদছেন। কান্না কিছুতেই থামছে না। অস্থির শেষটুকু বিসর্জন দিয়ে দেওয়ার পর চিৎকার করে কাঁদতে শুরু করেন পুত্রহারা পিতা। আত্মীয়-পরিজনেরা এসে তাঁকে ধরেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। সেই ভিডিয়ো নাড়িয়ে দিয়েছে নেটাগরিকদের। ভিডিয়ো দেখার পর নেটাগরিকেরা যেমন শোকপ্রকাশ করেছেন, তেমনই বিনয়ের জন্য বিচারের দাবিতে গর্জে উঠেছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, হরিয়ানার করনালের বাসিন্দা নিহত নৌসেনা লেফটেন্যান্ট ২৬ বছরের বিনয়। তাঁর স্ত্রী হিমাংশী গুরুগ্রামের মেয়ে। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন বিনয়। মৃত্যুর পর তাঁর দেহের পাশে ঠায় বসেছিলেন হিমাংশী। সেই ছবি সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে। বুধবার করনালে বিনয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। নৌসেনার তরফে পূর্ণ সামরিক মর্যাদায় ‘গান স্যালুট’-এর মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা