পহেলগাঁওয়ে যা হয়েছে তা সামান্য গন্ডগোল! এ রকম ‘ছোটখাটো’ ঘটনা ঘটতেই থাকে। এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন কাশ্মীরে ঘুরতে যাওয়া এক দল পর্যটক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিযোর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে রয়েছেন মাঝবয়সি কয়েক জন মহিলা। তার মধ্যে এক মহিলাকে হেসে হেসে ঘুরতে দেখা গিয়েছে। এর পর তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমরা কাশ্মীর ঘুরতে এসেছি। খুব মজা করছি। পহেলগাঁও এলাকায় সামান্য কিছু গন্ডগোল হয়েছে।’’ তাঁর ওই কথা শুনে বাকি মহিলাদের সম্মতি জানাতে দেখা যায় ভিডিয়োয়। এর পর তিনি আরও যোগ করেন, ‘‘সব শান্তই রয়েছে। কোনও গন্ডগোলের খবর নেই। এখানে আসুন এবং থাকুন। আমরা সবাই একসঙ্গে রয়েছি। এ রকম ছোটখাটো ঘটনা চলতেই থাকে।’’ মহিলা এই বলে চুপ করে যান। তখন সেখানে উপস্থিত বাকিরা উল্লাস করে হাততালি দিতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
‘আশুথার্টিফার্স্টডিসেম্বর’ নামের এক্স হ্যান্ডল থেকে বৃহস্পতিবার পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। বিতর্কও তৈরি হয়েছে। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ওই পর্যটকদের ‘অসংবেদনশীল’ বলেও কটাক্ষও করেছেন অনেকে। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক লিখেছেন, “যেখানে গণহত্যা হয়েছে সেখানে গিয়ে যদি আপনি আনন্দ প্রকাশ করেন, তা হলে আপনি সাহসি নন, অসংবেদনশীল।’’ অন্য এক জন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘‘অসুস্থ মানসিকতা এঁদের।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা