Advertisement
E-Paper

মোবাইলের দোকানে লিথিয়াম ব্যাটারি চিবোচ্ছিলেন তরুণ! বিস্ফোরণ ঘটল মুখেই, ছড়াল আতঙ্ক, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মোবাইল দোকানের কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর মুখে একটি লিথিয়াম ব্যাটারি ধরা। কথা বলতে বলতে মুখের একপাশ দিয়ে ব্যাটারিটি ভুলবশত চিবিয়ে ফেলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩০
Video shows man does bizarre thing with Lithium battery and injured

ছবি: এক্স থেকে নেওয়া।

মুখে লিথিয়াম ব্যাটারি নিয়ে মোবাইল দোকানের মালিকের সঙ্গে কথা বলছিলেন তরুণ। অন্যমনস্ক ভাবে সেই ব্যাটারি চিবোতেই ঘটল বিপত্তি। তরুণের মুখেই ফেটে গেল ব্যাটারিটি। দোকানের মধ্যে ছিটকে এল আগুনের স্ফুলিঙ্গ। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মোবাইল দোকানের কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর মুখে একটি লিথিয়াম ব্যাটারি ধরা। কথা বলতে বলতে মুখের একপাশ দিয়ে ব্যাটারিটি ভুলবশত চিবিয়ে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে ব্যাটারিটি ফেটে যায় তরুণের মুখে। মুহূর্তে স্ফুলিঙ্গ বেরিয়ে আসে। ছিটকে পিছিয়ে যান তরুণ। সবাই হুড়মুড় করে বেরিয়ে যান দোকান থেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। আগুনে পুড়ে ওই তরুণ আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও খবর।

সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রোজ়ি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘লিথিয়াম ব্যাটারি উচ্চ শক্তি সঞ্চয় করে। এটা নিয়ে খেলা করা উচিত না।” অন্য এক জন লিখেছেন, ‘‘কেউ কেন ব্যাটারি চিবিয়ে খাবে? পাগল নাকি? এক সেকেন্ডের বোকামি সারা জীবন শেষ করে দিতে পারে।’’

Viral Video Lithium-ion battery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy