Advertisement
E-Paper

চলতি বছরের নভেম্বরে বিশ্বের একমাত্র ধনী দেশ হবে পাকিস্তান! পাক নেতার দাবিতে হাসির রোল, ভাইরাল ভিডিয়ো

পাকিস্তানের ওই প্রাক্তন সেনেটরের নাম ফয়জ়ল রাজা আবিদি। ‘পাকিস্তান পিপল্‌স পার্টি’র সদস্য ছিলেন তিনি। সম্প্রতি পাক সংবাদমাধ্যম জিটিভি নিউজ়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আবিদি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৩
Video shows Pakistan leader predicts that Pakistan will be world’s sole rich country’ soon, Internet reacts

সঞ্চালকের প্রশ্নে অদ্ভুত জবাব পাক নেতার। ছবি: এক্স থেকে নেওয়া।

চলতি বছরের ২৬ নভেম্বরের পর পাকিস্তান বিশ্বের একমাত্র ধনী দেশ হবে। পাক টেলিভিশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন সেনেটর। তাঁর সেই মন্তব্যের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই ফেলেছে। হাসির রোলও উঠেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

পাকিস্তানের ওই প্রাক্তন সেনেটরের নাম ফয়জ়ল রাজা আবিদি। পাক রাজনৈতিক দল ‘পাকিস্তান পিপল্‌স পার্টি’র সদস্য ছিলেন তিনি। সম্প্রতি পাক সংবাদমাধ্যম জিটিভি নিউজ়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আবিদি। সেখানে পাকিস্তানের বেহাল অর্থনৈতিক অবস্থা নিয়ে সঞ্চালকের তোলা প্রশ্নের জবাবে তাঁকে বলতে শোনা যায়, “পাকিস্তান নিয়ে আপনি চিন্তা করবেন না। ২০২৬ সালের ২৬ নভেম্বর পৃথিবীতে কেবল একটিই ধনী দেশ থাকবে এবং তার নাম হবে পাকিস্তান। যদি তা না হয়, তা হলে বলবেন আবিদি পাকিস্তানের প্রতি তাঁর কর্তব্য পালন করেননি।” সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওসিন্ট টিভি’র এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনলাইনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের অনেকে আবিদির দাবিকে প্রলাপ বলে ব্যঙ্গ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কী ধরনের নেশা করে? খাওয়ার টাকা জোটে না, ধনী দেশ হতে চায়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আগে ঋণ শোধ করো, তার পর ধনী হবে।’’ তৃতীয় এক জন আবার লিখেছেন, ‘‘কথা বলতে কর লাগে না। তাই টেলিভিশনে এসে যা খুশি বলে দেওয়া যায়।’’

Viral Video Pakistan Economy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy