Advertisement
E-Paper

‘ধনী ছেলেরা গরম শিঙাড়ার মতো, হাতে পেলে ছেড়ো না’, তরুণীর ‘রসিক পরামর্শে’ বিতর্ক! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরের মধ্যে হাঁটছেন এক তরুণী। হাঁটতে হাঁটতে অন্য মহিলাদের ‘পরামর্শ’ দিচ্ছেন তিনি। মজা করে অন্য মহিলাদের বিত্তশালী জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য ‘কঠোর’ পরিশ্রমের উপদেশ দিচ্ছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৯
তরুণীর পরামর্শে হইচই।

তরুণীর পরামর্শে হইচই। ছবি: ইনস্টাগ্রাম।

ধনী ছেলেরা গরম শিঙাড়ার মতো। হাতের কাছে পেলে ছাড়া উচিত নয়। বিয়ে করে নেওয়া উচিত। জীবন, কেরিয়ার সব পরেও গড়া যেতে পারে। তেমনটাই দাবি করে সমাজমাধ্যমে হইচই ফেললেন এক তরুণী। তাঁর সেই সব মন্তব্যের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বিতর্কও তৈরি হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরের মধ্যে হাঁটছেন এক তরুণী। হাঁটতে হাঁটতে অন্য মহিলাদের ‘পরামর্শ’ দিচ্ছেন তিনি। মজা করে অন্য মহিলাদের বিত্তশালী জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য ‘কঠোর’ পরিশ্রমের উপদেশ দিচ্ছেন। তাঁকে মজা করে মন্তব্য করতে শোনা যায়, আগে কখনও বিমানে চড়েননি তিনি। কিন্তু ধনী পাত্রকে বিয়ে করার পর বিমানে চড়া তাঁর কাছে খুব সাধারণ হয়ে উঠেছে। তরুণী বলেন, ‘‘ভাল এবং ধনী ছেলে খুঁজে পেতে পরিশ্রম, প্রস্তুতি এবং সচেতনতা প্রয়োজন। বন্ধুরা সেই কঠোর পরিশ্রম তোমরা করো। এক জন ভাল এবং ধনী ছেলে খুঁজে পাওয়া মজার। বিত্তশালী ছেলে ধরা খুব কঠিন। তারা গরম শিঙাড়ার মতো। হাতে এলে ছাড়া উচিত নয়। কেরিয়ার পরেও গড়া যাবে।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কারেন্ট হাব’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। বিতর্কও তৈরি হয়েছে। অনেকে আবার তরুণীর রসিকতা করার ভঙ্গির প্রশংসা করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘তরুণী বেশ রসিক। কী ভাবে রসিকতা করছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘রসিকতা করেও কারও এই ধরনের পরামর্শ দেওয়া উচিত নয় কাউকে। কার উপর কী প্রভাব পড়বে কে বলতে পারে?’’

Viral Video Instagram Viral Instagram Reel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy