Advertisement
E-Paper

Viral Story: ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা, মুহূর্তে মিলিয়ে গেল উদরস্ফীতি! কী করে সম্ভব করলেন তরুণী

ক্লো এলিজাবেথ রোজ নামে বছর কুড়ির এক তরুণী নিজের কেরামতিতে মন জয় করে নিয়েছে অসংখ্য মানুষের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৯:২৮
এ যেন ছিল বেড়াল হয়ে গেল রুমাল!

এ যেন ছিল বেড়াল হয়ে গেল রুমাল! ছবি: সংগৃহীত

এ যেন ছিল বেড়াল হয়ে গেল রুমাল! অনেকেরই তাঁদের অসাধারণ কিছু ক্ষমতা নেটমাধ্যমে প্রদর্শন করে থাকেন। তবে এই ঘটনা রীতিমত চমকে দেওয়ার মতো। ক্লো এলিজাবেথ রোজ নামে বছর কুড়ির এক তরুণী নিজের কেরামতিতে মন জয় করে নিয়েছে অসংখ্য মানুষের। সোশ্যাল মিডিয়ায় এলিজাবেথ বেশ জনপ্রিয়। নেটমাধ্যমে তাঁর অনুগামীর সংখ্যা ইতিমধ্যেই ৬ হাজার ছাড়িয়ে। সম্প্রতি এলিজাবেথ একটি ভিডিয়ো দিয়েছেন। তাতে তাঁর স্ফীত পেট দেখে সকলেই ভেবেছেন, তিনি বোধহয় অন্তঃসত্ত্বা। কিন্তু চোখের পাতা ফেলতে না ফেলতেই দেখা গেল একেবারে অন্য ছবি। কোথায় উদরস্ফীতি! এ যে একেবারে মেদহীন পেট।

এ ঘটনায় রীতিমত তাজ্জব বনে গিয়েছেন নেটাগরিকরা। শ্বাস ধরে পেট ফোলানার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু সে ক্ষেত্রে খুবই সামান্য স্ফীত হয়। শ্বাস চেপে ধরে এলিজাবেথের মতো অত বড় আকৃতিতে পেট ফোলানোটা অসম্ভব বলেই মনে করছেন অনেকে। এলিজাবেথের এই ভিডিওটি প্রায় দশ লক্ষ মানুষ দেখেছেন। সকলেই জানতে চাইছেন কী ভাবে সম্ভব হল। অনেকেই এমনটি করতে চেয়ে সেই ভিডিয়োর নীচে উৎসাহ প্রকাশ করেছেন। পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। তবে এলিজাবেথ কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। শুধু এটুকু জানিয়েছেন যে, তিনি অন্তঃসত্ত্বা নন। কিন্তু কিছুই এখনও খোলসা করে বলেননি। তবে আশ্বাস দিয়ে রেখেছেন পরবর্তী ভিডিয়োতে তিনি এই রহস্যে উদ্ঘাটন করবেন।

Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy