Advertisement
E-Paper

কেন্দ্রীয় মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি, যৌন হেনস্থায় অভিযুক্তের খোঁজে পাঁচটি দল গঠন পুলিশের

কেন্দ্রীয় মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। কিন্তু ঘটনার পর থেকে হদিস মিলছে না অভিযুক্তের। তাঁর খোঁজে তল্লাশি চালাতে পুলিশের পাঁচটি দল গঠন করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৭:২১
Look out circular issued against union minister\\\'s son

—প্রতীকী ছবি।

কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয়ের কুমারের পুত্রের বিরুদ্ধে শনিবার লুক আউট সার্কুলার জারি করল হায়দরাবাদ পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। কিন্তু ঘটনার পর থেকে হদিস মিলছে না অভিযুক্তের। তাঁর খোঁজে তল্লাশি চালাতে পুলিশের পাঁচটি দল গঠন করা হয়েছে।

তদন্তকারী সূত্রের খবর, অভিযুক্তের কল ডিটেল রেকর্ড (সিডিআর) এবং ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস (আইপি) চিহ্নিত করা হয়েছে। সাইবারাবাদ পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে পুলিশের পাঁচটি বিশেষ দল গঠন করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছে।

প্রসঙ্গত, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে। পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানায়, প্রায় সাত-আট মাস ধরে দু’জনের সম্পর্ক ছিল বলে দাবি পরিবারের। সেই সময়েই কিশোরীকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। তেলঙ্গানার করিমনগরে পুলিশের কাছে পাল্টা অভিযোগ করেন মন্ত্রীপুত্র। কিশোরীর সঙ্গে তাঁর পরিচয়ের কথা পুলিশকে জানিয়েছিলেন তিনি।

Look Out Circular POCSO Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy