Advertisement
E-Paper

রুটি বানাতে বানাতে খালি গলায় ‘মেরে নয়না সাওন ভাদো’ গেয়ে চমকে দিলেন মহিলা

রুটি বানাতে বানাতে মেয়ের অনুরোধে খালি গলায় গাইলেন ‘মেরে নয়না সাওন ভাদো’। মহিলার এই গান শুনে মুগ্ধ হয়েছেন অনেকেই। গানের গলা প্রশংসিতও হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৬:১৩
ছবি ফেসবুক।

ছবি ফেসবুক।

‘‘মা, একটা গান শোনাও না, প্লিজ’’— মেয়ের এ হেন ‘বায়না’ শোনার পরই গান শুরু করলেন মা। তবে তখন তিনি অবসর যাপন করছিলেন না। ঘরকন্নার কাজ সামলাচ্ছিলেন। পরিবারের সদস্যদের জন্য রুটি বানাচ্ছিলেন তিনি। কাজ করতে করতেই খালি গলায় ওই মহিলা গাইলেন, ‘মেরে নয়না সাওন ভাদো’।

রুটি বানাতে বানাতে আরডি বর্মনের সুরে লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের গলায় ‘মেহবুবা’ সিনেমার এই গান গেয়ে নেটমাধ্যমে সুরেলা মূর্ছনা তৈরি করেছেন ওই মহিলা। এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, গোলাপি রঙের শাড়ি পরিহিত ওই মহিলা বসে রুটি তৈরি করছেন। ভিডিয়োতে শোনা গিয়েছে মহিলার শিশুকন্যার গলা। সে তার মাকে বলছে, ‘‘মা, একটা গান গাও না প্লিজ। কত দিন শুনিনি।’’ জবাবে মা বলেন, ‘‘অনেক বার শুনিয়েছি গান।’’ তখন তাঁর মেয়ে বলে, ‘‘তোমার গান খুব ভাল লাগে। তাই শুনতে চাই।’’ এ বার আর মেয়ের আর্জি ফেরাতে পারেননি ওই মহিলা। তিনি বলেন, ‘‘এটাই শেষ কিন্তু।’’ এর পরই খালি গলায় গান ধরেন তিনি।

Viral Viral video song
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy