Advertisement
E-Paper

বিজেপি তৃণমূল সংঘর্ষে জখম ৭

তৃণমূল কর্মী সোমনাথ সোম বলেন, ‘‘রাতে ওদের কয়েকজন মদ্যপান করে মহিলাদের কটূক্তি করছিল। আমরা দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময়ে তার প্রতিবাদ করি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ০১:৫১
চিকিৎসাধীন: নিজস্ব চিত্র

চিকিৎসাধীন: নিজস্ব চিত্র

বিজেপি-তৃণমূলের সংঘর্ষে গুরুতর জখম হলেন প্রায় ৭ জন।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাসন্তীর নফরগঞ্জে। পুলিশ জানিয়েছে, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে ৫ জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযোগ, সোমবার রাতে কয়েকজন বিজেপি কর্মী মদ্যপ অবস্থায় এলাকায় গালাগালি করছিলেন। কয়েকজন তৃণমূল কর্মী প্রতিবাদ করেন। এ নিয়ে দু’পক্ষের ঝামেলা বেধে যায়। অভিযোগ, এ দিন সকালে বিজেপির লোকজন তৃণমূল কর্মীদের মারধর করেন। এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাধে। মারামারিতে উভয় পক্ষের প্রায় ৭ জন জখম হয়েছেন। পুলিশ গিয়ে যুযুধান দু’পক্ষকে হঠিয়ে দেয়।

তৃণমূল কর্মী সোমনাথ সোম বলেন, ‘‘রাতে ওদের কয়েকজন মদ্যপান করে মহিলাদের কটূক্তি করছিল। আমরা দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময়ে তার প্রতিবাদ করি। এ নিয়ে ঝামেলা হয়। এ দিন সকালে ওরা হঠাৎ আমাদের উপরে আক্রমণ করে। পুলিশ এসে আমাদের উদ্ধার করেছে।’’

অভিযোগ উড়িয়ে দক্ষিণ ২৪ পরগনার বিজেপির সাধারণ সম্পাদক তথা বাসন্তীর পর্যবেক্ষক প্রতিশ্রুতি দেবনাথ বলেন, ‘‘গত কয়েক দিন ধরে ওরা আমাদের কর্মীদের বাড়িতে বোমা মারছে। মারধর করছে। অন্যায় ভাবে আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা করে তাদের গ্রেফতার করাচ্ছে।’’

TMC BJP Conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy