Advertisement
E-Paper

Death: মোবাইলে চার্জ দেওয়ার সময় আচমকা বিস্ফোরণ, হাসপাতালে মৃত্যু হল কুলপির বধূর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বাড়িতে মাথার কাছেই মোবাইল রেখে চার্জ দিচ্ছিলেন গরানকাঠির বাসিন্দা শম্পা বৈরাগী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০১
মোবাইল ফেটে দুর্ঘটনা।

মোবাইল ফেটে দুর্ঘটনা। প্রতীকী ছবি

মোবাইল ফোনের ব্যাটারি ফেটে মৃত্যু হল এক বধূর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ ২৪ পরগনার কুলপির রামকৃষ্ণপুর এলাকার গরানকাঠিতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বাড়িতে মাথার কাছেই মোবাইল রেখে চার্জ দিচ্ছিলেন গরানকাঠির বাসিন্দা শম্পা বৈরাগী। আচমকা বিকট শব্দে মোবাইলের ব্যাটারি ফেটে যায়। তার জেরে গুরুতর জখম হন শম্পা। তাঁকে প্রাথমিক ভাবে কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মঙ্গলবার বেলায় হাসপাতালে মারা যান শম্পা। তবে কেন মোবাইল ফেটে গেল তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Death mobile battery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy