Advertisement
E-Paper

Suicide: ফোনে ব্লক করেছে ‘প্রেমিকা’, অভিমানে মুম্বইয়ে আত্মঘাতী গাইঘাটার তরুণ!

সজলের পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। সুঁটিয়ার এক তরুণীর সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১২:৫১
সজলকুমার বিশ্বাস।

সজলকুমার বিশ্বাস। নিজস্ব চিত্র।

ভিন্‌রাজ্যে রহস্যমৃত্যু উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুঁটিয়ার তরুণের। মৃত যুবকের নাম সজলকুমার বিশ্বাস (১৮)। সজল কর্মসূত্রে মুম্বইতে থাকতেন। শুক্রবার তাঁর মৃত্যুর খবর পান সজলের আত্মীয়রা। মনে করা হচ্ছে, প্রেমের সম্পর্কে টানাপড়েনের জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি।সজলের পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তাঁর পরিবারের দাবি, সুঁটিয়ারই বাসিন্দা এক তরুণীর সঙ্গে সজলের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল৷ সম্প্রতি ওই তরুণী সজলকে জানান যে, তাঁর অন্যত্র বিয়ে স্থির হয়েছে। তাই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান বলে সজলের পরিবারের দাবি। মেনে নিতে না পেরেই সজল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তাঁর পরিবারের দাবি। মৃত তরুণের মা বলেন, ‘‘মেয়েটা আমাদের বাড়িতে অনেক বার এসেছে। ছেলের সঙ্গে তার পাঁচ-ছয় বছর ধরে সম্পর্ক ছিল। তা সত্ত্বেও অন্যত্র বিয়ে করার সিদ্ধান্ত ও কী করে নিল জানি না। ও আমার ছেলের ফোন নম্বরও ব্লক করে দিয়েছিল। আমাকে ছেলে বলেছিল, ‘মা আমাকে ও ব্লক করে দিয়েছে।’’ এর পরই ছেলে আত্মহত্যা করেছে।’’

যদিও ওই তরুণীর পরিবারের বক্তব্য, সজলের সঙ্গে প্রেমের সম্পর্ক নয়, তাঁর শুধুমাত্র বন্ধুতার সম্পর্ক ছিল।

Death Suicide love mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy