ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন রাজ্যে অসুস্থ হয়ে পড়লেন আরও এক জন বুথ স্তরের আধিকারিক বা বিএলও। এ বার বসিরহাটে। সূত্রের খবর, শুক্রবার রাতে কাজের সময় অসুস্থ হয়ে পড়েন শঙ্কর সিংহ। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরিবারের দাবি, কাজের চাপেই এ রকম হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শঙ্কর উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিশপুর গ্রাম পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথের বিএলও। শুক্রবার রাতে কাজে বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শঙ্কর। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে প্রথমে হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালে ভর্তি করান। তার পরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পরিবারের দাবি, দীর্ঘ দিন ধরে কাজের চাপের মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এসআইআরের কাজ থেকে অব্যাহতি চাইছিলেন। শঙ্করের স্ত্রী মামনি সরকার সিংহ জানিয়েছেন, কাজের চাপ চলছিল। অনলাইনে ফর্মের তথ্য ভরতে হচ্ছিল। সেই চাপে গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। এখন কলকাতার এসএসকেএমে ভর্তি রয়েছেন। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা