Advertisement
E-Paper

Bomb: রাস্তা সম্প্রসারণের কাজের সময় হঠাৎ বিস্ফোরণ কল্যাণী এক্সপ্রেসওয়েতে

শনিবার হালিশহরে কল্যাণী-ব্যারাকপুর রাস্তায় সম্প্রসারণের কাজ চলছিল। আচমকা সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জেঠিয়া থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১৬:৪৩
ঘটনাস্থলে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র।

রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ ঘটল। শনিবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।

শনিবার হালিশহরে কল্যাণী-ব্যারাকপুর রাস্তায় সম্প্রসারণের কাজ চলছিল। আচমকা সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জেঠিয়া থানার পুলিশ। যদিও এই বিস্ফোরণের জেরে কেউ হতাহত হননি। তবে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় আর কোথাও বোমা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের কাজ চলছে। সেই জন্য বিভিন্ন এলাকা থেকে মাটি এনে রাস্তার দুই ধারে ফেলা হচ্ছে। স্তূপাকৃতি সেই মাটিতেই শনিবার বিস্ফোরণের আওয়াজ পান কর্মরত শ্রমিকরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই মাটির সঙ্গেই কোনও ভাবে বোমা এসেছিল। চাপ পড়ে তা ফেটে গিয়েছে। তবে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

bomb Blast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy