Advertisement
E-Paper

টুকরো খবর

সন্দেশখালিতে তৃণমূল কর্মী খুনের অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন স্থানীয় কোড়াকাটি পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন প্রধানের ছেলে প্রসেনজিৎ মণ্ডল। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে সন্ন্যাসী হয়েছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে পুলিশ গ্রেফতার করে।

শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০১:৫৫

তৃণমূল কর্মী খুনে ধৃত ২

নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি

সন্দেশখালিতে তৃণমূল কর্মী খুনের অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন স্থানীয় কোড়াকাটি পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন প্রধানের ছেলে প্রসেনজিৎ মণ্ডল। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে সন্ন্যাসী হয়েছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে পুলিশ গ্রেফতার করে। যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিজেপি নেতা-কর্মীরা সন্দেশখালি থানায় গিয়ে বিক্ষোভ দেখান। বিজেপি নেতা অনুকূল কয়াল বলেন, ‘‘দুষ্কৃতীদের নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরে বিশ্বজিৎ মণ্ডল ওরফে বিশা নামে ওই তৃণমূল খুন হয়েছেন। অথচ পুলিশ বিজেপিকে দুর্বল করার জন্য বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন প্রসেনজিৎকে গ্রেফতার করেছে।’’ পুলিশের দাবি, বিশা খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম থাকায় কোড়াকাটি গ্রামের প্রসেনজিৎ এবং মনিপুরের বাসিন্দা পল্লব দাসকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সন্দেশখালির কোড়াকাটি পঞ্চায়েতের দক্ষিণ কোড়াকাটি গ্রামে জনা তিরিশের একটি দল তৃণমূল কর্মী বিশার বাড়িতে চড়াও হয়। ঘরে ঢুকে বিশাকে কুপিয়ে খুন করে তারা। বাধা দিতে গেলে তাঁর স্ত্রী পূর্ণিমাকেও কোপানো হয়। তিনি আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পুরনো বিবাদের জেরে খুনের ঘটনাটি ঘটেছে।

Advertisement

স্ত্রীকে খুনের চেষ্টা, গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • পাঁচলা

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে শিল দিয়ে তাঁর মাথায় আঘাত করে খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার দুপুরে হাওড়ার পাঁচলার শুভয়ারা এলাকার বাসিন্দা ওই মহিলাকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের দাবি, জেরায় ধৃত অপরাধের কথা কবুল করেছে। পুলিশকে সে জানিয়েছে, ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক সে মানতে পারেনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy