বাড়িতে বসে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ করছিলেন। হঠাৎ বাড়ির লোকজন দেখেন কাগজপত্র নিয়ে লুটিয়ে পড়েছেন প্রৌঢ়। শুরু হয় হাঁকডাক, চিৎকার-চেঁচামেচি। সংজ্ঞাহীন হয়ে পড়া বিএলওকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে না দেখে অন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। পরিবার সূত্রে খবর, এসআইআরের কাজ করতে করতে হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরের বিএলও সুশান্ত টিকাদার।
বনগাঁর গোপালনগর-১ গ্রাম পঞ্চায়েতের ১০৬ নম্বর পার্টের বিএলও সুশান্ত গত সোমবার দুপুরে বাড়িতে বসে এনুমারেশন ফর্ম আপডেটের কাজ করছিলেন। সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়ির লোকজন তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতি দেখে নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে রেফার করেন।
বর্তমানে কল্যাণীর হাসপাতালে চিকিৎসা চলছে সুশান্তের। কন্যা শ্রেয়া টিকাদার জানান, বাবার শারীরিক পরিস্থিতি ভাল নয়। চিকিৎসকেরা জানিয়েছেন হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তিনি। বুধবারও শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি তাঁর। মেয়ের দাবি, এসআইআরের কাজ নিয়ে চিন্তা করতে করতেই অসুস্থ হয়ে পড়েছেন বাবা। তরুণী বলেন, ‘‘সোমবার বাড়িতে কাজ করতে করতে বাবা বললেন, ‘অসুস্থ লাগছে।’ তার খানিক ক্ষণের মধ্যে পড়ে যান। আমি কাকাকে ডাকি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসলে কাজ করতে করতে বাবার প্রেশার বেড়ে গিয়েছিল। ডাক্তার জানালেন, হার্ট অ্যাটাক হয়েছে।’’
আরও পড়ুন:
বিএলও-র অসুস্থতায় স্বাভাবিক ভাবে উৎকণ্ঠায় পুরো পরিবার। সুশান্তের ভাই নীলাঞ্জন টিকাদার বলেন, ‘‘বড়়দা এসআইআরের কাগজপত্র নিয়ে বসেছিল। কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। কাজের চাপ তো একটা বিষয়ই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
২৩:৩৭
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি -
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ