Advertisement
E-Paper

Murder: টাকা দিতে রাজি হয়নি স্ত্রীর পরিবার, দু’মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধ করে খুন

মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বার বার টাকা চেয়ে নুরখাতুনের পরিবারের উপর চাপ সৃষ্টি করতে থাকেন স্বামী আরিফুল শেখ ও তাঁর পরিবার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৮
অন্তঃসত্ত্বা বধূকে পিটিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে।

অন্তঃসত্ত্বা বধূকে পিটিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে।

অন্তঃসত্ত্বা বধূকে পিটিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার হাইল্যান্ড এলাকার ঘটনাটি ঘটেছে।

মৃত বধূর নাম নুরখাতুন বিবি। বয়স ২৬। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বার বার টাকা চেয়ে নুরখাতুনের পরিবারের উপর চাপ সৃষ্টি করতে থাকেন স্বামী আরিফুল শেখ ও তাঁর পরিবার। সম্প্রতি বিদেশে কাজে যাওয়ার কারণ দেখিয়ে প্রচুর টাকা চেয়ে নুরখাতুনের উপর চাপ দিয়েছিলেন আরিফুল। জামাইয়ের দাবি মেনে নিয়ে তাঁকে দেড় লক্ষ টাকা দেওয়াও হয়েছিল। কিন্তু আরিফুল তো বিদেশ গেলেনই না, উল্টে আরও ৫০ হাজার টাকা চেয়ে বসেন সম্প্রতি। এ বার টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের দু’মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে পিটিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ নুরখাতুনের পরিবারের।

মৃতার পরিবারের আরও দাবি, তাদের বাড়িতে মেয়ের মৃত্যু সংবাদ পাঠিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় আরিফুল ও তাঁর পরিবার। নুরখাতুনের বাড়ির লোকজন আরিফুলের বাড়িতে এসে দেখেন, মেঝেতে পড়ে রয়েছে মেয়ের নিথর দেহ। এর পরেই রামনগর থানায় খবর দেয় মৃতার পরিবার।

পরে পুলিশ এসে নুরখাতুনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Murder Wife Husband
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy