E-Paper

গুলি করে কুকুরকে মেরে ধৃত এক

অভিযুক্তদের বিরুদ্ধে কুকুরকে খুন করা এবং অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। আজ, শুক্রবার কুকুরটির দেহের ময়না তদন্ত হবে। আপাতত একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তার দেহ সংরক্ষিত আছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০৭:২৫
রাস্তায় পড়ে গুলিতে মৃত কুকুরটি। বৃহস্পতিবার।

রাস্তায় পড়ে গুলিতে মৃত কুকুরটি। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।

প্রকাশ্য রাস্তায় গুলি করে মারা হল পথ-কুকুরকে। বৃহস্পতিবার বারাসতের আরদেবক এলাকার এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শিশির রায় এবং সঞ্জীব ঘোষ। পুলিশ জানায়, শিশিরের বিরুদ্ধে কুকুরটিকে গুলি করার অভিযোগ রয়েছে। আর নথি ছাড়া বন্দুক রাখার অভিযোগে সঞ্জীবকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কুকুরকে খুন করা এবং অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। আজ, শুক্রবার কুকুরটির দেহের ময়না তদন্ত হবে। আপাতত একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তার দেহ সংরক্ষিত আছে।

স্থানীয়দের অভিযোগ, একটি পথ-কুকুরকে শিশির গুলি করলে কুকুরটি চিৎকার করতে করতে মারা যায়। তা দেখে স্থানীয়েরা ওই দু’জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনায় সরব পশুপ্রেমীরাও। তাঁরা ধৃতদের কঠোর শাস্তির দাবি করেছেন।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা সঞ্জীবের বাড়িতে দু’টি বন্দুক ছিল। স্থানীয়েরা পুলিশকে অভিযোগে জানিয়েছেন, সঞ্জীবের ছেলে সুরজিৎ তা দিয়ে পাখি শিকার করেন। গুলি এক বার কান ঘেঁষে চলে গিয়েছিল এক চাষির। তাঁরা জানান, রামনবমীর দিনে সুরজিৎ বন্দুক নিয়ে মিছিলে যাওয়ায় একটি বন্দুক বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশ জানায়, সুরজিতের বাড়িতে এ দিন আসা বহিরাগত দু’জনের এক জন শিশির। যিনি কুকুরটিকে গুলি করেন বলে অভিযোগ। কুকুরের ঘাড়ে গুলি লাগলে মৃত্যু হয় তার। শিশিরকে ধরে ফেললেও সুরজিৎ পালিয়ে যান। তাঁরা মত্ত অবস্থায় ছিলেন বলে সন্দেহ পুলিশের। সঞ্জীব পুলিশের কাছে দাবি করেন, বহিরাগত দু’জন তাঁর বাড়ি গিয়ে বন্দুক নিয়ে গুলি চালান। তিনি তখন বাড়ি ছিলেন না।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

arrest Fire

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy