আবার ‘এসআইআর ঘটিত’ মৃত্যু! ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর এলাকা। অভিযোগ, এনুমারেশন ফর্মের ফোটোকপি করাতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হৃদ্রোগে আক্রান্ত হন প্রদীপকুমার দাস নামে এক প্রৌঢ়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে মল্লিকপুর মোড়ে একটি ফোটোকপির দোকানে হাজির হয়েছিলেন প্রদীপ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য কিছু নথিপত্রের ফোটোকপি করিয়ে রাখা প্রয়োজন বলে মনে হয়েছিল তাঁর। ওই একই কাজের জন্য আরও অনেকে সংশ্লিষ্ট দোকানে হাজির হয়েছিলেন। দীর্ঘ লাইন হয়ে যায়। তাতে দাঁড়িয়ে ছিলেন ওই প্রৌঢ়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা প্রদীপ মাথা ঘুরে পড়ে যান। তাঁকে তুলে সুস্থ করার চেষ্টা করা হয়।
এর মধ্যে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ পৌঁছে যায়। পুলিশই প্রৌঢ়কে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েছে মারা গিয়েছেন ওই ব্যক্তি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহের ময়নাতদন্ত হবে।
আরও পড়ুন:
অন্য দিকে, স্থানীয়দের দাবি, এনুমারেশন ফর্ম এবং অন্যান্য সরকারি নথির ফোটোকপি করানোর জন্য প্রতিদিনই বিশাল ভিড় হচ্ছে দোকানে। মানসিক চাপ, গরম এবং লাইনে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। পুলিশ এই মৃত্যুর তদন্ত শুরু করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
২৩:৩৭
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি -
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ