E-Paper

সাঁওতালি ভাষা নিয়ে জাতীয় সেমিনার

অনলাইনের মাধ্যমেও এ রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকে অনেকে যোগ দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সাঁওতালি ভাষা ও সংস্কৃতি নিয়ে জাতীয় স্তরের সেমিনারের আয়োজন করা হলো শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে। দিন কয়েক আগে পশ্চিমবঙ্গ সাঁওতালি অ্যাকাডেমির সহযোগিতায় হওয়া সেমিনারে অতিথি হিসেবে ছিলেন রাজ্যের বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ-সহ শিক্ষকেরা। অনলাইনের মাধ্যমেও এ রাজ্যের পাশাপাশি ভি্‌ রাজ্য থেকে অনেকে যোগ দেন। বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন প্রাক্তন অধ্যক্ষ, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ওড়িশার বাসিন্দা দময়ন্তী বেসরা, সাঁওতালি ভাষায় ভারতীয় সংবিধানের অনুবাদ করা অধ্যাপক শ্রীপতি টুড। ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। সেমিনারে সাঁওতালিদের নিয়ে গবেষণা করা ছাত্র-শিক্ষক ও গবেষকেরা সাঁওতালি গবেষণাপত্র পাঠ করেন। সাঁওতালিরা নিজস্ব বাদ্যযন্ত্র সহযোগে গান-নাচ পরিবেশন করেনয। উদ্যোক্তা, শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায় জানান, সাঁওতালিদের উন্নয়নে জাতীয়স্তরের এ ধরনের আলোচনা সভা উত্তর ২৪ পরগনা জেলায় প্রথম হল। মন্ত্রী বিরবাহা হাঁসদা আসার কথা থাকলেও বিশেষ কারণে তিনি আসতে পারেননি বলে জানান সুব্রত। তবে ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Santhali Language Ashoknagar

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy