Advertisement
E-Paper

ভাঙড়ে গুলিচালনা এবং অশান্তির ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আইএসএফ কর্মী ওহিদুল গ্রেফতার

পঞ্চায়েতের মনোনয়ন পর্ব থেকেই অশান্তি চলছে ভাঙড়ে। সেই অশান্তির ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আইএসএফ কর্মী ওহিদুল ইসলামকে মঙ্গলবার রাতে দত্তপুকুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১০:৪৫
File image of ISF leader Ohidul Islam

গভীর রাতে পুলিশের অভিযান, ধৃত ভাঙড়কাণ্ডের অন্যতম অভিযুক্ত। — নিজস্ব চিত্র।

পঞ্চায়েত পর্বে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গুলিচালনা এবং অশান্তির ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ওহিদুল ইসলাম। মঙ্গলবার রাতে দত্তপুকুর থেকে তাঁকে আটক করা হয়। পরে গ্রেফতার। ওহিদুল পঞ্চায়েত ভোটে জয়লাভ করেছেন।

মঙ্গলবার রাতে কাশিপুর থানার পুলিশ দত্তপুকুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আইএসএফ-এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির বাড়িতে হানা দেয়। সেখানেই শেষ কয়েক দিন ওহিদুল লুকিয়ে ছিলেন বলে পুলিশ জানতে পেরেছিল। সেখান থেকে ওহিদুলকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। ওহিদুল ভাঙড়ের ভোগালি ২ অঞ্চলের সভাপতি।

পঞ্চায়েতের মনোনয়ন পর্বের শুরু থেকেই উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়েছে দিনের পর দিন। এ বার সেই অশান্তির ঘটনার অন্যতম মূল অভিযুক্ত ওহিদুলকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, মনোনয়নে বোমা, গুলি চালানোর ঘটনার পাশাপাশি, জয়ী আইএসএফ প্রার্থী ওহিদুল গণনার দিন পুলিশকে গুলি করার মামলাতেও অভিযুক্ত ছিলেন। পুলিশ সুপারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও অভিযুক্ত ওহিদুল।

West Bengal Panchayat Election 2023 arrest ISF Bhangar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy