Advertisement
E-Paper

পুজো করার সময় পিছন থেকে বাবার ঘাড়ে বঁটির কোপ, দত্তপুকুরে পুলিশের হাতে ধৃত ছেলে

নিহতের নাম রঘুনাথ শিকদার। তিনি দত্তপুকুরের ছোট জাগুলি পঞ্চায়েতের মালিয়াপুর-দাসপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার পুজো করার সময় তাঁর ছেলে হৃদয় শিকদার বঁটি দিয়ে কোপ মারেন বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ১১:১৫
Son allegedly killed father at Duttapukur of North 24 Parganas

প্রতিনিধিত্বমূলক ছবি।

পুজো করার সময় বাবাকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার বামনগাছিতে। পুলিশ ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি, আটক করা হয়েছে অভিযুক্তকেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম রঘুনাথ শিকদার (৫৫)। তিনি দত্তপুকুরের ছোট জাগুলি পঞ্চায়েতের মালিয়াপুর-দাসপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে পুজো করার সময় ছেলে হৃদয় শিকদার পিছন থেকে তাঁকে বঁটি দিয়ে কোপ মারেন বলে অভিযোগ। বঁটির আঘাত লাগে রঘুনাথের ঘাড়ে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এর পর খবর দেওয়া হয় দত্তপুকুর থানায়। পুলিশ এসে রঘুনাথকে বারাসত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দীপালি দে নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘ছেলেটি টাকাপয়সার জন্য বাড়িতে মাঝেমাঝেই অশান্তি করত। ও নেশাগ্রস্তও। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ বাবা যখন পুজো করছিলেন তখন পিছন থেকে ছেলে বঁটি দিয়ে কোপ মারে। ও এক সময় ভাল ছেলে ছিল। কিন্তু নেশার খপ্পরে পড়ে এমন হয়ে গিয়েছে।’’ টোটন চক্রবর্তী নামে আর এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘ছেলেটি অনেক দিন ধরেই মানসিক ভবে অসুস্থ। ও নেশাগ্রস্ত ছিল। ওর চিকিৎসা হচ্ছিল। তবে ও যে এমন করবে তা ভাবতে পারিনি।’’

Death fratricide Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy