Advertisement
E-Paper

নেমন্তন্ন করতে এসে মেয়ের মৃতদেহ দেখলেন বাবা

জামাইষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসে মেয়ের মৃতদেহ দেখলেন বাবা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসতের দক্ষিণপাড়া এলাকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ০৯:৪০
নূপুর মুখোপাধ্যায়

নূপুর মুখোপাধ্যায়

জামাইষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসে মেয়ের মৃতদেহ দেখলেন বাবা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসতের দক্ষিণপাড়া এলাকায়।

মৃত ওই তরুণীর নাম নূপুর মুখোপাধ্যায় (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে দক্ষিণপাড়ার বাসিন্দা সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল নূপুরের। তাঁদের একটি ছেলেও রয়েছে। এ দিন সকাল ১১টা নাগাদ প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা সুমনদের বাড়ি থেকে চিৎকার শুনে গিয়ে দেখেন, ঘরের মেঝেতে পড়ে রয়েছেন নূপুর। বাসিন্দাদের অভিযোগ, প্রায়শই ওই তরুণীকে মারধর করা হতো।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা
হয়েছে নূপুরকে।

খবর পেয়েই আসেন নূপুরের বাবা জগদ্বন্ধু দে। তিনি বলেন, ‘‘আমি জামাইষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসেছিলাম। এসে দেখি এই অবস্থা। আমি এর বিচার চাই।’’

ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা সুমনের বাড়িতে চড়াও হন। বাড়ির সামনে বিক্ষোভও দেখানো হয়। সুমন ও তার বাবা-মাকে গ্রেফতার
করেছে পুলিশ।

Domestic Violence Unnatural Death Barasat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy