Advertisement
E-Paper

ভোরে কুয়াশার চাদর, বাংলার দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দুই জেলায়। তবে আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং কুয়াশায় ঢেকে থাকবে চারপাশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৭
A Photograph of winter weather in West Bengal.

শীতের আমেজ রয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। ফাইল ছবি।

শীত যেন শেষ হয়েও হচ্ছে না। তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি ছুঁলেও শীতের আমেজ রয়েই গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। জেলায় জেলায় সকাল হলেই দেখা মিলছে কুয়াশার। তবে রাজ্যের দুই জেলায় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। তবে এই দুই জেলা ছাড়া বাকি আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃষ্টি না হলেও কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে আলিপুরদুয়ারে। সেই সঙ্গে দার্জিলিঙেও দিনের বেলা ঘন কুয়াশা ছেয়ে থাকবে।

কুয়াশা দেখা যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতায় রবিবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আকাশ থাকবে মূলত মেঘমুক্ত। শুষ্ক আবহাওয়ায় সকালের দিকে শীতের আমেজ অনুভূত হবে শহরে।

Weather News Weather Update West Bengal Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy