Advertisement
E-Paper

কাজ দেওয়ার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ আয়াকে! নরেন্দ্রপুরে গ্রেফতার এক যুবক

অভিযুক্তকে গড়িয়া স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৪
Woman allegedly physically harassed by young man in Narendrapur area

নির্যাতিতা আয়ার কাজ করেন। তাঁকে কাজ দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। —প্রতীকী চিত্র।

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা আয়ার কাজ করেন। তাঁকে কাজ দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এর পর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক ‘কাজ আছে’ বলে নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁকে ডাকাডাকি করেন। তিনি বাড়ির বাইরে আসার পরে মুখে হাত চাপা দিয়ে তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটি শনিবার সকালে ঘটে। ওই সময় রাস্তাঘাট ফাঁকা ছিল। তার উপর কুয়াশার কারণে স্থানীয় কেউ দেখতে পাননি অভিযুক্তকে। সকালেই থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। এর পর অভিযুক্তকে গড়িয়া স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে শনিবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে বলে খবর।

এ নিয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা বলেন, ‘‘নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আজই (শনিবার) বারুইপুর আদালতে তোলা হবে।’’

Narendrapur police Physical Harassment Crime arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy