Advertisement
E-Paper

আট বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ

খুনের হুমকি দিয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক কিশোর ও তার আত্মীয়ের বিরুদ্ধে। স্বরূপনগরের ছোট বাঁকড়া গ্রামের ঘটনা। রবিবার ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ০০:৪০

খুনের হুমকি দিয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক কিশোর ও তার আত্মীয়ের বিরুদ্ধে। স্বরূপনগরের ছোট বাঁকড়া গ্রামের ঘটনা। রবিবার ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও তার সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির সামনেই খেলা করছিল আট বছরের মেয়েটি। তার বাবা-মা বাড়ি ছিলেন না। সে সময় তারই সমবয়সী পরিচিত একটি ছেলে তাকে ডেকে নির্জন মাঠে নিয়ে যায়। সেখানে বছর সতেরোর ওই কিশোর গামছা দিয়ে তার মুখ বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। তার এক সঙ্গীও এতে সামিল ছিল। ঘটনার কথা কেউ জানতে পারলে তাকে এবং তার পরিবারকে খুনের হুমকিও দেয় ওই যুবক। মেয়েটি একাই কোনওরকমে বাড়ি ফেরে। কিছুক্ষণ পর তার রক্তক্ষরণ শুরু হয়। শনিবার চিকিৎসকের কাছে নিয়ে গেলে ধর্ষণের ঘটনা জানাজানি হয়। এরপরই মেয়েটি সব কথা তার মাকে জানায়। বিচারের দাবিতে শনিবার তাঁরা স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে যায়। তিনি থানাতে অভিযোগ করতে বলেন। এরপরই গ্রামের মানুষ ও মেয়েটির পরিবার অভিযোগ দায়ের করেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy