Advertisement
E-Paper

দু’ভাইকে মারধর

খেলনা গাড়ি কেনার লোভে একজনের পকেট থেকে ৫০০ টাকার একটা নোট সরিয়েছিল ছেলে দু’টো। ধরা পড়ে জুটল বেধড়ক মার। বুধবার বেলা ১টা বসিরহাট থানা-লাগোয়া পুরাতন বাজার এলাকার ঘটনা। ভিড়ের মধ্যে তখন মারধর চলছে বছর আট আর তেরোর দুই ভাইকে। ইটিন্ডা রাস্তায় যানজট শুরু হয়ে যায়। পথচলতি মানুষ অনেকে দেখেও দেখছিলেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ০৩:২৬

খেলনা গাড়ি কেনার লোভে একজনের পকেট থেকে ৫০০ টাকার একটা নোট সরিয়েছিল ছেলে দু’টো। ধরা পড়ে জুটল বেধড়ক মার। বুধবার বেলা ১টা বসিরহাট থানা-লাগোয়া পুরাতন বাজার এলাকার ঘটনা। ভিড়ের মধ্যে তখন মারধর চলছে বছর আট আর তেরোর দুই ভাইকে। ইটিন্ডা রাস্তায় যানজট শুরু হয়ে যায়। পথচলতি মানুষ অনেকে দেখেও দেখছিলেন না। তবে এগিয়ে আসেন কয়েক জন সিভিক ভলান্টিয়ার। তাঁরা ছেলে দু’টিকে উদ্ধার করে থানায় আনেন। ছেলে দু’টির বাড়িতে খবর পাঠানো হয়। দু’টি ছেলের মধ্যে বড়টি কাঁদতে কাঁদতে বলে, ‘‘ভাই আসল গাড়ি তো চড়তে চায়নি। একটা খেলনা গাড়ির লোভে ৫০০ টাকা নিয়েছিল।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy