Advertisement
E-Paper

পুলিশকে ঘিরে বিক্ষোভ

বিডিও অফিসে স্মারকলিপি দিতে গেলে মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সিপিএম সমর্থিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন ছিল এ দিন কর্মসূচির উদ্যোক্তা। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে এক সিপিএম নেতাকেও ধাক্কাধাক্কি, হেনস্থা করা হয় বলে অভিযোগ। বুধবার বিকেলে এই ঘটনার পরে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মহিলারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ০৪:২২

বিডিও অফিসে স্মারকলিপি দিতে গেলে মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সিপিএম সমর্থিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন ছিল এ দিন কর্মসূচির উদ্যোক্তা। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে এক সিপিএম নেতাকেও ধাক্কাধাক্কি, হেনস্থা করা হয় বলে অভিযোগ। বুধবার বিকেলে এই ঘটনার পরে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মহিলারা। পরে বাসন্তী থানার ওসি গৌতম কুণ্ডু এসে ক্ষমা চাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, ‘‘মহিলাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অভব্য আচরণ করেছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদে সামিল হন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy