Advertisement
E-Paper

মা-ছেলের গায়ে অ্যাসিড ছুড়ে পলাতক গৃহকর্তা

স্ত্রীকে ফোনে না পেয়ে বাড়িতে এসে চোটপাট শুরু করেন স্বামী। যত রাগ গিয়ে পড়ে নিজের ছোট দুই সন্তানের উপরে। তাদের গায়ে অ্যাসিড ঢুড়ে দেন ওই যুবক। নিজের বৃদ্ধা মায়ের গায়েও অ্যাসিড ঢেলে দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৫ ০১:১১
দুই ছেলের সঙ্গে হাসপাতালে সাহানারা। ছবি: সামসুল হুদা।

দুই ছেলের সঙ্গে হাসপাতালে সাহানারা। ছবি: সামসুল হুদা।

স্ত্রীকে ফোনে না পেয়ে বাড়িতে এসে চোটপাট শুরু করেন স্বামী। যত রাগ গিয়ে পড়ে নিজের ছোট দুই সন্তানের উপরে। তাদের গায়ে অ্যাসিড ঢুড়ে দেন ওই যুবক। নিজের বৃদ্ধা মায়ের গায়েও অ্যাসিড ঢেলে দেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তীতে। পুলিশ জানিয়েছে, জখম সালেমা বিবি, সাত বছরের লাকি আহমেদ ও পাঁচ বছরের রকি আহমেদ ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত লাইসউদ্দিন আহমেদ পলাতক। এসডিপিও সৌম্য রায় বলেন, ‘‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, শৌচালয় পরিষ্কার করার অ্যাসিড ব্যবহার করা হয়েছে। এলাকায় অ্যাসিড বিক্রির ক্ষেত্রে আমরা নজরদারি চালাই।’’

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, লাইসউদ্দিন কলকাতায় দর্জির কাজ করেন। তাঁর স্ত্রী সাহানারা বিবি পরিচারিকার কাজ করেন। এ দিন সাহানারাকে ফোন করেছিলেন লাইসউদ্দিন। সাহানারা কোনও কারণে ফোন ধরতে পারেননি। তাতেই রেগে যান স্বামী। সালেমা বলেন, ‘‘মদ্যপ অবস্থায় ছেলে এই কাণ্ড ঘটিয়েছে।’’ সাহানারার কথায়, ‘‘সকাল থেকে ওর সঙ্গে দু’বার ফোনে কথা হয়েছে। তারপর কাজে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেনি। তারপরেই শুনি এই ঘটনা।’’ লাইসউদ্দিনের বোন লায়লার অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে তল্লাশি শুরু চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy