Advertisement
E-Paper

Blast: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনা, কালিয়াচকে বিস্ফোরণে জখম পাঁচ শিশু

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ঘটল দুর্ঘটনা। তার জেরে জখম হল পাঁচ শিশু। রবিবার এই ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জের গোপালনগর গ্রামে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৬:৩১
জখম শিশুদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।

জখম শিশুদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। —নিজস্ব চিত্র।

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ঘটল দুর্ঘটনা। তার জেরে জখম হল পাঁচ শিশু। রবিবার এই ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকার গোপালনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গোপালনগর এলাকায় বাড়ির পাশে একটি মাঠে খেলছিল জনা কয়েক জন শিশু। খেলার সময় তারা বল ভেবে বোমা নিয়ে খেলতে শুরু করে। আর তাতেই ঘটে বিপত্তি। আচমকা ফেটে যায় বোমা। তার জেরে জখম হয় জনা পাঁচেক শিশু। তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশও। কী ভাবে ওই বোমা মাঠে এল তা খতিয়ে দেখা হচ্ছে।

রহিম নামে এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘কেউ বোমা রেখে গিয়েছে কি না তা কেউ বলতে পারছ না। বাচ্চা খেলার সময় একটি বোমা আচমকা ফেটে যায়। সকলেই আহত হয়েছে। আমরা ওদের হাসপাতালে নিয়ে এসেছি।’’ আহত শিশুদের সকলেরই বয়স চার থেকে দশের মধ্যে।

Blast Bomb Blust
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy