সমাজমাধ্যমে দেশবিরোধী পোস্ট করে গ্রেফতার পূর্ব বর্ধমানের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মিলন শেখ। তিনি গুসকরার দাঁইহাট মোকামপাড়ার বাসিন্দা। পেশায় কাঠমিস্ত্রি। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে লেখা হয়েছে, ‘‘যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করল ভারত। খুশিতে এটা নাগিন ড্যান্স দেওয়া যাক।’’ দু’দিন আগে করা সেই ফেসবুক পোস্টের ভিত্তিতেই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
সমাজমাধ্যমে দেশবিরোধী উস্কানিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে উত্তর ২৪ পরগনার বনগাঁতেও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাজেন শেখ। তাঁকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ। বনগাঁ মহকুমা আদালতের বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস বলেন, ‘‘রাজেন শেখ নামে এক যুবক সমাজমাধ্যমে দেশবিরোধী পোস্ট শেয়ার করায় বনগাঁ থানার পুলিশ ওকে গ্রেফতার করেছে । দেশবিরোধী পোস্ট করলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’’
গত সপ্তাহে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানের দাঁইহাট শহরের পাইকপাড়ার যুবক সরিফ শেখের বিরুদ্ধে। অভিযুক্ত সরিফ বর্তমানে মুম্বইয়ে রয়েছেন। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তিনি। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জানানোর পর মুম্বই পুলিশ সরিফকে আটক করে। তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করে আনতে কাটোয়া পুলিশের একটি দল মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা