Advertisement
E-Paper

অভিষেকের চোখে সমস্যা

অভিষেকের অসুস্থতা চোখেই সীমাবদ্ধ নেই। অন্য অসুবিধাও হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০১:২৭
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

পথদুর্ঘটনায় যে আঘাত পেয়েছিলেন তা থেকে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর টানা তিন বছর অভিষেকের চোখের চিকিৎসা চললেও সমস্যা রয়েছে। সোমবার দলের ছাত্রযুব কর্মশালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিষেকের চোখে ৬ বার অস্ত্রোপচার হয়েছে। এখনও কিছু সমস্যা রয়েছে। আরও চিকিৎসা করতে হবে।’’ অভিষেক অবশ্য চিকিৎসার পাশাপাশি পুরোদস্তুর দলের কাজও করছেন। কালো চশমা পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিনের সভায়ও ছিলেন দীর্ঘক্ষণ। তবে বক্তৃতা করেননি। সূত্রের খবর, অভিষেকের অসুস্থতা চোখেই সীমাবদ্ধ নেই। অন্য অসুবিধাও হচ্ছে। এই সংক্রান্ত চোখের চিকিৎসার জন্য তাঁকে ফের একবার বিদেশে যেতে হতে পারে।

Abhishek Banerjee Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy