Advertisement
E-Paper

স্থিতিশীল অভিষেক

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। বুধবার তাঁর চোখের ড্রেসিং হয়েছে। মেডিক্যাল বোর্ডের অন্যান্য চিকিৎসকেরাও জানিয়েছেন, তাঁর অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০৩:০২

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। বুধবার তাঁর চোখের ড্রেসিং হয়েছে। মেডিক্যাল বোর্ডের অন্যান্য চিকিৎসকেরাও জানিয়েছেন, তাঁর অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।

বাঁ চোখের নীচের হাড়ে মূল চোট ছিল অভিষেকের। ওই হাড় ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় তাঁর অক্ষিগোলক। চোখের অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজন ছিল ফেসিও ম্যাক্সিলারি’ অস্ত্রোপচারের। মঙ্গলবার সাড়ে তিন ঘন্টা ধরে ওই দুটি অস্ত্রোপচারই হয়। তাঁর অক্ষিগোলকের নীচে টাইটেনিয়াম জালিকা বসানো হয়। হাসপাতালসূত্রে খবর, রাতে তাঁর ভাল ঘুম হয়েছে। কিন্তু শরীরের বিভিন্ন অংশে এখনও ব্যথা হচ্ছে। যদিও এই পরিস্থিতিতে সেটাই স্বাভাবিক বলে মনে করছেন তাঁরা। তাঁর জন্য তৈরি হওয়া চিকিৎসক দলের প্রধান সুকুমার মুখোপাধ্যায় বলেন, ‘‘সব কিছু ঠিকঠাক এগোচ্ছে। পাঁচ থেকে সাত দিনের মাথায় চোখের চিকিৎসকেরা চোখের সেলাই কাটবেন। তার পরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে।’’

Abhishek Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy