কলকাতার বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে ওই হোটেলে চলা কাজের তত্ত্বাবধানে থাকা সাগির আলিকে। প্রাথমিক তদন্তে পুলিশ এবং দমকলের অনুমান, হোটেলের ভিতরে যেখানে কাজ চলছিল, সেখান থেকেই আগুন ছড়িয়েছিল। গোটা বিষয়টি এখনও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের ১১ জনের তদন্তকারী দল। তারাই কোলাঘাট থেকে সাগিরকে গ্রেফতার করেছে। এই নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল চার।
আরও পড়ুন:
এর আগে বড়বাজারের ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা, ম্যানেজার গৌরব কপূর এবং হোটেলে কাজের বরাত নেওয়া ঠিকাদার খুরশিদ আলমকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, হোটেলের দোতলায় যেখানে প্লাইউডের কাজ চলছিল, সেখান থেকেই আগুন ছড়ায়। তা ছাড়া, হোটেল কর্তৃপক্ষেরও অনেক গাফিলতি ছিল। অভিযোগ, ওই হোটেলের ‘ফায়ার লাইসেন্স’-এর মেয়াদ শেষ হয়েছিল তিন বছর আগেই। তার পর তা আর নবীকরণ করাননি কর্তৃপক্ষ। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও অগ্নিকাণ্ডের সময় তা কাজ করেনি। যে কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ১০টি ইঞ্জিন দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তত ক্ষণে অনেকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
গত মঙ্গলবার রাতে বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় মোট ১৪ জনের মৃত্যু হয়। মৃতদের প্রত্যেকেই ভিন্রাজ্যের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ছ’তলা ওই হোটেলের ছাদে এবং ছাদের কাছে পড়ে ছিল দু’টি দেহ। এ ছাড়া, দোতলা থেকে তিন তলায় ওঠার সিঁড়িতে ছিল এক জনের দেহ। বাকি ১০টি দেহ পাওয়া গিয়েছিল হোটেলের বিভিন্ন ঘর থেকে। বুধবার রাতে ওই ঘটনায় অভিযোগ দায়ের করে দমকল। পাশাপাশি, পুলিশও স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে। সেই দুই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে একে একে চার জনকে গ্রেফতার করল পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মধ্য কলকাতার মেছুয়ার ফলপট্টির ওই হোটেলে আগুন লাগে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদের মধ্যে ১৩ জন দমবন্ধ হয়ে মারা গিয়েছেন।
- কলকাতার বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু দুই শিশু-সহ ১৪ জনের।
-
গড়িয়াহাট, ধর্মতলার ফুটপাথেও লাইন দিয়ে প্লাস্টিকের ছাউনি! বড়বাজারে অগ্নিকাণ্ডের পরেও কি হুঁশ ফিরবে না?
-
বড়বাজারের হোটেলে কাজের বরাত পাওয়া সেই ঠিকাদারকেও ধরল পুলিশ, গ্রেফতারির সংখ্যা বেড়ে তিন
-
কেউ বলছেন ‘ব্যবস্থা রয়েছে’, কারও মুখে কুলুপ! অগ্নিকাণ্ডের পরে বড়বাজারের হোটেলগ্রহে খোঁজ নিল আনন্দবাজার ডট কম
-
বড়বাজার ঘুরে মুখ্যমন্ত্রী সটান ‘সারপ্রাইজ় ভিজ়িটে’ পার্ক স্ট্রিটে! সরেজমিনে রেস্তরাঁয় পরিদর্শন, কড়া নির্দেশ দিলেন প্রশাসনকে
-
আমাকে ভোট না-দিতে চাইলে না-দিন, কিন্তু নিজেদের জীবন বাঁচাতে শিখুন! বড়বাজারে গিয়ে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর