Advertisement
E-Paper

লাগাতার বৃষ্টিতে ভাতারে ভাঙল পূর্ত দফতরের তৈরি কজওয়ে

সোমবার দুপুর থেকে টানা বর্ষণে কজওয়ে প্লাবিত হয়ে গিয়েছে। আর তার জেরে ধস নেমেছে রাস্তায়। পরিস্থিতি এমন হয়েছে যে যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ১৯:০৫
ভেঙে গিয়েছে রাস্তা।

ভেঙে গিয়েছে রাস্তা। —নিজস্ব চিত্র

লাগাতার বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার ভাতারে ভেঙে গেল পূর্ত দফতরের তৈরি অস্থায়ী রাস্তা। রাস্তার বেশ কিছুটা অংশ জলের তলায় চলে গিয়েছে। তার জেরে ভাতার-কামারপাড়া রোডে বুধবার দুপুর থেকে বন্ধ হয়ে গিয়েছে ভারী যানবাহন চলাচল।

ভাতার-কামারপাড়া রোডের নারায়ণপুর গ্রামের কাছে একটি দীর্ঘদিনের সেতু রয়েছে। সেতুটি অপরিসর এবং ভগ্নপ্রায় হওয়ায় তার উপর দিয়ে যাতায়াতের অসুবিধা হচ্ছিল। সম্প্রতি রাস্তা সম্প্রসারণের কাজের সময় পুরনোটি ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ কাজ সবে শুরু করেছে পূর্ত দফতর। সে জন্য পাশেই একটি অস্থায়ী কজওয়ে তৈরি করা হয়েছে। সোমবার দুপুর থেকে টানা বর্ষণে ওই কজওয়ে প্লাবিত হয়ে গিয়েছে। আর তার জেরে ধস নেমেছে রাস্তায়। পরিস্থিতি এমন হয়েছে যে যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে।

বুধবার ঘটনাস্থল সরেজমিনে দেখতে যান ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তিনি বলেন, ‘‘যাতে জরুরিভিত্তিতে রাস্তা মেরামতের ব্যবস্থা করা হয় তা নিয়ে পূর্ত দফতরের সঙ্গে কথাবার্তা চলছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy