এসআইআরের নামে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হয়রানি করা হচ্ছে। এই অভিযোগ তুলে গত রবিবার থেকে অনশনে বসেছেন তৃণমূল নেতা দেবু টুডু। অনশনের সপ্তম দিনে দেবুকে দেখতে আসা এক ‘অনুগামী’ তাঁর মোবাইল চুরি করে পালালেন। শনিবার এ নিয়ে শোরগোল পূর্ব বর্ধমানেরর রাজনৈতিক মহলে। রাজ্য তৃণমূলের এসটি সেলের চেয়ারম্যানের মোবাইলের খোঁজ শুরু করেছে পুলিশ।
গত রবিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলাশাসকের দফতরের সামনে নেতাজি মূর্তির পাদদেশে অনশনে বসেন অবিভক্ত বর্ধমানের তৃণমূলের প্রাক্তন সভাধিপতি দেবু। তাঁর অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে জেলার আদিবাসী মানুষদের অকারণে হেনস্থা করা হচ্ছে। ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় প্রায় ১০ হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছে। অথচ তাঁদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড— সবই আছে। দেবুর দাবি, এসআইআরে আদিবাসীদের কাগজ দেখা চলবে না। এ জন্য আমরণ অনশন শুরু করেছেন তিনি। শনিবার অনশনরত দেবুর অভিযোগ, এক যুবক তাঁর পাশে এসে বসেন। সিধো–কানহোর ছবিতে প্রণাম করেন। তার পর কখন সুযোগ বুঝে তাঁর মোবাইল নিয়ে চম্পট দেয়। তিনি কাটো টি শার্ট পরিহিত যুবককে ছুটে পালাতেও দেখেছেন। কিন্তু ভিড়ের সুযোগে দ্রুত গা-ঢাকা দেন অভিযুক্ত।
দিনেদুপুরে অনশনমঞ্চ থেকে তৃণমূল নেতার মোবাইল চুরি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। তাঁদের দাবি, এতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্পষ্ট। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘‘প্রকাশ্য দিবালোকে খোদ শাসকদলের নেতার মোবাইল চুরি হয়ে গেল।আসলে সর্ষের মধ্যেই তৃণমূলী ভূত লুকিয়ে। আর পুলিশ তো জেগে জেগে ঘুমোচ্ছে। তৃণমূল নেতাদের যদি এই হাল হয়, তা হলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা কোথায়, ভাবুন।’’
আরও পড়ুন:
শনিবার দেবুর স্বাস্থ্যপরীক্ষার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে একটি মেডিক্যাল টিম গিয়েছিল। তারা নেতার স্বাস্থ্যপরীক্ষার পর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। তবে দেবু মঞ্চ থেকে নড়তে নারাজ। এখন মোবাইলের চিন্তায় তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা