Advertisement
E-Paper

কর্মাধ্যক্ষকে বেধড়ক মার

দলীয় কার্যালয়ে যাওয়ার পথে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া ও তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মঙ্গলকোটে। ওই কর্মাধ্যক্ষ, তৃণমূলের বিকাশনারায়ণ চৌধুরী আপাতত মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ০১:১৪

দলীয় কার্যালয়ে যাওয়ার পথে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া ও তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মঙ্গলকোটে। ওই কর্মাধ্যক্ষ, তৃণমূলের বিকাশনারায়ণ চৌধুরী আপাতত মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। রাতে সুকুর শেখ, রতন শেখ, জামিরুল মল্লিক, মকবুল শেখ ও গফ্‌ফর শেখ নামে পাঁচ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগও করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২টা নাগাদ মঙ্গলকোটের পদিমপুর এলাকা দিয়ে গাড়িতে এক দেহরক্ষীকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন বিকাশবাবু। অভিযোগ, গাড়ি থেকে নামতেই শ’খানেক দুষ্কৃতী গালিগালাজ করতে করতে বিকাশবাবুর গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। লাঠি, লোহার রড় দিয়ে শুরু হয়ে যায় মারধর। দেহরক্ষী শাহে আলম মীর তাঁকে কোনও রকমে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান।

দুপুরে স্বাস্থ্যকেন্দ্রের বিছানায় শুয়ে বিকাশবাবু বলেন, ‘‘কল্যাণপুর, চাকদা এলাকার দুষ্কৃতীরা এসে আমায় গালিগালাজ করে বলতে থাকে দলীয় কার্যালয়ে কেন দেরিতে এলাম! তারপরই মারধর শুরু করে।’’ তবে ঘটনায় দলের কেউ জড়িত কি না, তা নিয়ে মুখ খুলতে চাননি তিনি। ঘটনার প্রতক্ষ্যদর্শী মিরাজু্দ্দিন জানান, দুষ্কৃতীরা লাঠিসোটা নিয়ে দাঁড়িয়েছিল। বিকাশবাবুর গাড়ি ঢুকতেই হামলা চালায়। তবে এ দিন সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে মঙ্গলকোট থানার পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy