Advertisement
E-Paper

টুকরো খবর

স্নাতকোত্তর স্তরে ভর্তির ফর্মের দাম কমানো-সহ কয়েক দফা দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন জানাল এসএফআই। বুধবার এসএফআইয়ের রাজ্যে কমিটির সদস্য বিনোদ ঘোষ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন সোম ও সৌমেন কার্ফা উপাচার্য স্মৃতিকুমার সরকারের সঙ্গে দেখা করেন। এসএফআইয়ের দাবি, বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরের ভর্তির ফর্মের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে দিয়ে ৪০০ টাকা করেছে।

শেষ আপডেট: ০৫ জুন ২০১৪ ০০:৪৭

ফর্মের দাম কমানোর দাবি উপাচার্যের কাছে

নিজস্ব সংবাদদাদাতা • বর্ধমান

স্নাতকোত্তর স্তরে ভর্তির ফর্মের দাম কমানো-সহ কয়েক দফা দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন জানাল এসএফআই। বুধবার এসএফআইয়ের রাজ্যে কমিটির সদস্য বিনোদ ঘোষ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন সোম ও সৌমেন কার্ফা উপাচার্য স্মৃতিকুমার সরকারের সঙ্গে দেখা করেন। এসএফআইয়ের দাবি, বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরের ভর্তির ফর্মের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে দিয়ে ৪০০ টাকা করেছে। এরফলে শুধুমাত্র আর্থিক কারণে অভাবি পরিবারের অনেক ছাত্রছাত্রী ভর্তির ফর্ম কিনতে পারবেন না। ফলে তাঁদের উচ্চশিক্ষার পথ বন্ধ হয়ে যাবে। বাম ছাত্র সংগঠনটির আরও দাবি, বিশ্ববিদ্যায়ের দুরশিক্ষা বিভাগে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য মেধা তালিকা তৈরি করতে হবে। ছাত্রছাত্রীদের পড়ার খরচে আংশিক ও পুরো ছাড় দেওয়ার আগে আরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছে এসএফআই। তাদের অভিযোগ, এমন অনেক ছাত্রছাত্রী আর্থিক ছাড়ের সুযোগ পাচ্ছেন, যাঁরা প্রকৃত অর্থে দুঃস্থ পরিবার থেকে উঠে আসেননি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হস্টেলের ছাত্রছাত্রীদের গভীর রাত পর্যন্ত রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেছে এই ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসএফআইয়ের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি নেতা সন্তু ঘোষ ও দীপক পাত্র বলেন, “এই দাবিগুলি আমাদের পুরনো দাবি। এই দাবির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কাছে বার কয়েক স্মারকলিপি জমা দিয়েছি আমরা। ফর্মের দাম কমানোর বিষয়টি মেনে নেওয়া হয়েছে। তারপরেও নিজেদের অস্তিত্বরক্ষার তাগিদে এসএফআই ওই পুরনো দাবিগুলি নিয়ে আন্দোলন করতে চাইছে।” উপাচার্য স্মৃতিকুমার সরকার জানান, দাবিগুলি আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে। হস্টেলের ছাত্রছাত্রীদের গভীর রাতে রাস্তায় ঘোরার প্রমাণ চাওয়া হয়েছে।

Advertisement

অবশেষে কাজ শুরু তামাঘাটের বাঁধে

নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী

কাজ শুরু।—নিজস্ব চিত্র।

দীর্ঘ দিন সংস্কারের অভাবে বিপজ্জনক হয়ে উঠেছিল তামাঘাটা গ্রামে ভাগীরথী নদী পাড়ের বাঁধ। বর্ষার সময় সে বাঁধ ভেঙে গেলে পূর্বস্থলী-২ ব্লকের মেড়তলা, মাজিদা, পূর্বস্থলী, পাটুলি, কালেখাঁতলা ১, কালেখাঁতলা-২ পঞ্চায়েতের পঞ্চাশটিরও বেশি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা ছিল। তাই বর্ষা নামার আগেই গুরুত্বপূর্ণ নদী বাঁধ সংস্কারের কাজে হাত দিল প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, তামাঘাটা গ্রামে নদীর একাংশে বছর খানেক ধরে মাথা তোলে একটি চর। এই চরের ফলে মারাত্মক ভাবে বেড়ে যায় নদী ভাঙন। বিপজ্জনক হয়ে ওঠে গ্রামের বাঁধটি। ব্লক প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি ৩০০ মিটার লম্বা, ২০ ফুট চওড়া বাঁধটি সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। মাটি থেকে ১৫ ফুট উচ্চতার এই বাঁধ শক্ত করার জন্য, নদী চর থেকে মাটি কেটে পাড়ে ফেলা হচ্ছে। এভাবে প্রতিদিন ৩০০-র বেশি স্থানীয় মানুষ কাজ করছেন। বুধবার বাঁধ সংস্কারের কাজ দেখতে এসেছিলেন পূর্বস্থলী-২ উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, মহকুমা শাসক সব্যসাচী ঘোষরা। বিধায়ক বলেন, “একদিকে চর কাটার ফলে ভাঙনের সম্ভবনাও কমে যাবে। অন্যদিকে চরের মাটিতে নদী বাঁধ শক্ত হবে। বাঁধটি শেষ করতে ১৫ হাজার শ্রম দিবস প্রয়োজন”। মহকুমা শাসক জানান, তামাঘাটা গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেটি ভাঙনের কবলে পড়েছে। স্কুলটির কাছাকাছি বাঁধও শক্ত করা হচ্ছে। এছাড়া বাঁধ শক্ত করতে ভাঙনরোধক খাঁচাও তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এদিনের পরিদর্শনে ছিলেন, পূর্বস্থলী-২ ব্লকের বি ডি ও মোদাস্সার মোল্লা। তিনি বলেন, “১৫ লক্ষ টাকা খরচ হবে পরিকল্পনায়। সে টাকা দেওয়া হবে একশো দিনের এবং পঞ্চায়েতের দুর্যোগ মোকাবিলার তহবিল থেকে।

কোর্টের নির্দেশ অমান্যের নালিশ ইসিএলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

আদালতের নির্দেশ অগ্রাহ্য করে ইসিএল কর্তাদের একাংশের মদতে বালি সরবরাহ করছে দু’টি ঠিকাদার গোষ্ঠী। এই অভিযোগে ইসিএল কর্তৃপক্ষের কাছে সুবিচার চেয়ে চিঠি পাঠাল অন্য একটি ঠিকাদার গোষ্ঠী। বারাবনির পাঁচগাছিয়ার বাসিন্দা অনুপ উপাধ্যায় জানান, ওই সংস্থার শ্রীপুর এরিয়া চারটে কোলিয়ারিতে বালি ভরাট করার জন্য একটি দরপত্র ডেকেছিল। প্রথমে ১৯ মার্চ দরপত্র ডাকার কথা ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ২১ মার্চ ডাকা হয়। পরে দেখা যায়, যে দুটি সংস্থা কাজ পেয়েছে, তাদের এই কাজ করার পূর্ব যোগ্যতা নেই। অনুপবাবুর দাবি, এর পর তাঁরা এরিয়া কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি জানালেও সমাধান হয়নি। তাঁরা আসানসোল আদালতে যান। আদালত ২৭ জুন পর্যন্ত স্থগিতাদেশ দিলেও তাতে প্রতিকার মেলেনি। এর পরেই তাঁরা বিষয়টি নিয়ে ইসিএলের সদর দফতরে চিঠি পাঠিয়েছেন। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, পুরো বিষয়টি খোঁজখবর নিয়ে তার পরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

চার পুরসভা জুড়ে দেওয়ার বিরুদ্ধে বামেরা

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

আসানসোল পুরসভার সঙ্গে পাশের তিনটি পুরসভাকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। বুধবার এই কর্মসূচির কথা জানিয়েছেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরি ও রামচন্দ্র সিংহ। এই দুই প্রাক্তন সাংসদের অভিযোগ, নাগরিক পরিষেবা নিচু স্তর পর্যন্ত পৌঁছে দেবার জন্য ছোট ছোট এলাকা নিয়ে পুরসভা গঠন করা হয়েছিল। কিন্তু বর্তমান রাজ্য সরকার সেই নীতি পরিবর্তন করার চেষ্টা চলছে। এই নীতির ফলে নাগরিকেরা সঠিক পুর পরিষেবা থেকে বঞ্চিত হবেন। বংশোগোপালবাবুর দাবি, সুদূর জামুড়িয়া বা রানিগঞ্জের বাসিন্দাদের আসানসোলে এসে প্রয়োজনীয় কাজ করাতে হবে। ফলে তৈরি হবে সমস্যা। পরিষেবা সর্বস্তরে পৌঁছে দেওয়া সম্ভব হবে না। সিপিএম নেতারা জানিয়েছেন, এই বিষয়ে প্রথমে তাঁরা এলাকার বাসিন্দাদের মতামত জানবেন। জনমত তৈরি করার পরে এলাকায় গণ আন্দোলন গড়ে তোলা হবে।

কলেজে ভর্তির ফর্ম ব্যাঙ্ক থেকে

নিজস্ব সংবাদদাতা • কালনা

কলেজ চত্বর নয়, কালনা কলেজে ভর্তির ফর্ম মিলবে শহরের অ্যাক্সিস ব্যাংক থেকে। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণদের জন্য ব্যাংকে ফর্ম দেওয়া এবং জমা দেওয়ার কাজ শুরু হবে ৬ মে থেকে। চলবে ১৬ মে পর্যন্ত। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ৩ মে কলেজের একটি বৈঠকে এমন সিধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ি, আবেদনকারীকে প্রথমে ৫০ টাকা দিয়ে এক সেট প্রসপেক্টাস কিনতে হবে। এক সঙ্গে একজন আবেদনকারী চারটি ফর্ম কিনতে পারবেন। তবে প্রতিটি আবেদন পত্রের সঙ্গে ২০ টাকা করে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কসিট এবং জাতিগত শংসাপত্র থাকলে তার জেরক্স জমা দিতে হবে। উচ্চ মাধ্যমিকে ৪৫ শতাংশের কম নম্বর পেলে, আবেদন করা যাবে না। কলেজ সূত্রে খবর, জুলাই মাসে ওই ব্যাংক থেকেই পাস কোর্সের ফর্ম দেওয়া হবে।

সিপিএমের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

আসানসোল পুরসভার সঙ্গে পাশের তিনটি পুরসভাকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। বুধবার এই কর্মসূচির কথা জানিয়েছেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরি ও রামচন্দ্র সিংহ। এই দুই প্রাক্তন সাংসদের অভিযোগ, নাগরিক পরিষেবা নিচু স্তর পর্যন্ত পৌঁছে দেবার জন্য ছোট ছোট এলাকা নিয়ে পুরসভা গঠন করা হয়েছিল। কিন্তু বর্তমান রাজ্য সরকার সেই নীতি পরিবর্তন করার চেষ্টা চলছে। এই নীতির ফলে নাগরিকেরা সঠিক পুর পরিষেবা থেকে বঞ্চিত হবেন। বংশোগোপালবাবুর দাবি, সুদূর জামুড়িয়া বা রানিগঞ্জের বাসিন্দাদের আসানসোলে এসে প্রয়োজনীয় কাজ করাতে হবে। ফলে তৈরি হবে সমস্যা। পরিষেবা সর্বস্তরে পৌঁছে দেওয়া সম্ভব হবে না। সিপিএম নেতারা জানিয়েছেন, এই বিষয়ে প্রথমে তাঁরা এলাকার বাসিন্দাদের মতামত জানবেন। জনমত তৈরি করার পরে এলাকায় গণ আন্দোলন গড়ে তোলা হবে।

ঠিকাদারের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

আদালতের নির্দেশ অগ্রাহ্য করে ইসিএল কর্তাদের একাংশের মদতে বালি সরবরাহ করছে দু’টি ঠিকাদার গোষ্ঠী। এই অভিযোগে ইসিএল কর্তৃপক্ষের কাছে সুবিচার চেয়ে চিঠি পাঠাল অন্য একটি ঠিকাদার গোষ্ঠী। বারাবনির পাঁচগাছিয়ার বাসিন্দা অনুপ উপাধ্যায় জানান, ওই সংস্থার শ্রীপুর এরিয়া চারটে কোলিয়ারিতে বালি ভরাট করার জন্য একটি দরপত্র ডেকেছিল। প্রথমে ১৯ মার্চ দরপত্র ডাকার কথা ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ২১ মার্চ ডাকা হয়। পরে দেখা যায়, যে দুটি সংস্থা কাজ পেয়েছে, তাদের এই কাজ করার পূর্ব যোগ্যতা (ক্যাডেনসিয়াল) নেই। অনুপবাবুর দাবি, এরপর তাঁরা এরিয়া কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি জানালেও সমাধান হয়নি। এরপরে তারা আসানসোল আদালতে যান। আদালত ২৭ জুন পর্যন্ত স্থগিতাদেশ দিলেও তাতে প্রতিকার মেলেনি। এরপরেই তাঁরা বিষয়টি নিয়ে ইসিএলের সদর দফতরে চিঠি পাঠিয়েছেন। ইসিএলের সিএমডির কারিগরি সচিব নীলাদ্রি রায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

ট্রেন থেকে পড়ে মৃত ছাত্রী

নিজস্ব সংবাদদাতা • কালনা

বুধবার দুপুরে কালনার রামেশ্বরপুরে রেলগেটের কাছে ট্রেন থেকে পড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হল। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম অর্চনা বিশ্বাস(১৬)। বাড়ি, পূর্বস্থলী-১ ব্লকের মানিকনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, অর্চনা এবার স্থানীয় একটি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছিল। বুধবার দুপুরে সে দিদির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল। দেড়টা নাগাদ কালনা জিআরপি একটি লোকাল ট্রেনের গার্ডের কাছ থেকে খবর পেয়ে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে।

খনিতে পড়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

একটি পরিত্যক্ত খোলামুখ খনিতে কয়লা চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বেলা হাঁসদা (৪০)। বাড়ি স্থানীয় হালদারবােঁধ।এ দিন সকালে তিনি ওই পরিত্যক্ত খনিতে কয়লা তুলতে গিয়েছিলেন। ছাই সরিয়ে কয়লা তোলার সময় কয়লা চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন, ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

বেআইনি ভাবে নেওয়া বিদ্যুতের সংযোগ কেটে দিল ডিএসপি। প্রতিবাদে বেনাচিতি-টাউনশিপ রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস বস্তিতে। পরে বিক্ষোভকারীরা দলবদ্ধ ভাবে এলাকার কাউন্সিলরের কাছে যান। কাউন্সিলার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

কয়লা চাপা পড়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

একটি পরিত্যক্ত খোলামুখ খনিতে কয়লা চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বেলা হাঁসদা (৪০)। তাঁর বাড়ি স্থানীয় হালদারবােঁধ।এ দিন সকালে তিনি ওই পরিত্যক্ত খনিতে কয়লা তুলতে গিয়েছিলেন। ছাই সরিয়ে কয়লা তোলার সময় কয়লা চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। ওই মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সাঁতারে রেকর্ড

নিজস্ব সংবাদদাদাতা • বর্ধমান

কলকাতায় অনুষ্ঠিত আন্তঃজেলা বয়স ভিত্তিক সাঁতারে ভাল ফল করল বর্ধমান জেলা। এই প্রতিযোগিতায় মোট ৯টি পদক পেয়েছে এই জেলা। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, অনূর্ধ্ব ১৪ বিভাগে ১৫০০ মিটার ফ্রি স্টাইলে নতুন রেকর্ড করেছেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। এই রেকর্ড করতে ১৮ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়েছে প্রত্যয়। এই রেকর্ডের পাশাপাশি ৫০, ১০০ ও ২০০ মিটার ফ্রি স্টাইল ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলে বিভাগেও সোনা জিতেছে প্রত্যয়। অনূর্ধ্ব ১৮ বিভাগে বর্ধমানের সায়নী দাস ৫০ ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ জিতেছে। অনূর্ধ্ব ১০ বিভাগে বর্ধমানের শিবাজী মিত্র ১০০ মিটার ফ্রি স্টাইলে সোনা ও ৫০ মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পেয়েছে।

কোথায় কী

দুর্গাপুর

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। ডিএমসি মোড়। সকাল ৯টা। উদ্যোগ: দুর্গাপুর পুরসভা ও নৃত্যাবৃত্তি বাতায়ন।

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। আবাসন পল্লি। সকাল ৯টা। উদ্যোগ: আবাসন পল্লি উন্নয়ন সমিতি।

কাঁকসা

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যাপীঠ, দোমড়া।
সকাল ১০টা। উদ্যোগ: বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটি।

কাটোয়া

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। রঞ্জিত দত্ত সভাগৃহ। পানুহাট। বিকাল সাড়ে চারটা।
উদ্যোগ: কেএমআরডিএম ওয়েলফেয়ার সোসাইটি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy