পর্যটন উৎসবে কালনার বিভিন্ন এলাকার প্রায় দেড়শো তাঁতিকে তাঁত যন্ত্র দেওয়া হল। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, সুতো ও তাঁত বোনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র সামগ্রী দেওয়া হবে। তা ছাড়া সরকারি ভাবে তাঁতের শাড়িও কেনা হবে বলে দাবি করা হয়েছে। স্বপনাববু জানান, কালনা পুরনো বাসস্ট্যান্ডের আরবান হাটে তাঁত শিল্পীদের তৈরি করা বিভিন্ন সামগ্রীগুলি বিক্রি করা হবে। আরও ৫২৫০ জন তাঁতিকে তাঁত যন্ত্র দেওয়া হবে বলে প্রশাসনের সূত্রে খবর। রাখী শিল্পীদের ক্লাস্টার তৈরির জন্য প্রায় ৯৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে খবর। অনুষ্ঠানে ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পুরপ্রধান দেবপ্রসাদ বাগ প্রমুখেরা।