Advertisement
E-Paper

বার্ন স্ট্যান্ডার্ড নিয়ে দাবি সিটুর

বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড ওয়াগন কারখানার পুনরুজ্জীবন ও এই কারখানাকে আরও বেশি রেলের বরাত দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার দিল্লিতে রেল বোডের কর্তাদের সঙ্গে দেখা করল সিটুর একটি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যমল চক্রবর্তী ও বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী। সিটুর অভিযোগ, এই কারখানাকে রেল অধিগ্রহণ করলেও পর্যাপ্ত পরিমাণে ওয়াগন তৈরির বরাত দিচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০০:৪৬

বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড ওয়াগন কারখানার পুনরুজ্জীবন ও এই কারখানাকে আরও বেশি রেলের বরাত দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার দিল্লিতে রেল বোডের কর্তাদের সঙ্গে দেখা করল সিটুর একটি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যমল চক্রবর্তী ও বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী। সিটুর অভিযোগ, এই কারখানাকে রেল অধিগ্রহণ করলেও পর্যাপ্ত পরিমাণে ওয়াগন তৈরির বরাত দিচ্ছে না। ফলে, কারখানা লাভের মুখ দেখছে না। সংস্থাটিকে বিআইএফআর থেকেও বের করা যাচ্ছে না। বংশগোপালবাবু জানান, তাঁরা এ দিন রেল বোর্ডের একাধিক দফতরের কর্তাদের সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানিয়েছেন। জুনের প্রথম সপ্তাহে তাঁরা রেলমন্ত্রীর সঙ্গেও দেখা করে এই দাবি জানাবেন। এ দিনই আবার তাঁরা হিন্দুস্তান কেবলস কারখানা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার জন্য তাঁর সচিবালয়ে আবেদনপত্র জমা দিয়েছেন বলে বংশগোপালবাবু জানান।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy