Advertisement
E-Paper

ব্লক অফিসে অশান্তি, আটক

ব্লক অফিসে কর্মীদের গালিগালাজ ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে বারাবনির দোমহানি পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানকে আটক করল পুলিশ। বারাবনির বিডিও উজ্জ্বল বিশ্বাস জানান, রেবা মাজি নামে ওই মহিলা বৃহস্পতিবার দুপুরে অফিসে এসে নতুন একটি স্বয়ম্ভর গোষ্ঠীকে ব্লকে নিবন্ধীকরণের দাবি তোলেন। কিন্তু কাগজপত্র দেখে সন্তুষ্ট না হওয়ায় কর্মীরা তা বাতিল করে দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৩:১৭

ব্লক অফিসে কর্মীদের গালিগালাজ ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে বারাবনির দোমহানি পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানকে আটক করল পুলিশ। বারাবনির বিডিও উজ্জ্বল বিশ্বাস জানান, রেবা মাজি নামে ওই মহিলা বৃহস্পতিবার দুপুরে অফিসে এসে নতুন একটি স্বয়ম্ভর গোষ্ঠীকে ব্লকে নিবন্ধীকরণের দাবি তোলেন। কিন্তু কাগজপত্র দেখে সন্তুষ্ট না হওয়ায় কর্মীরা তা বাতিল করে দেন। বিডিও বলেন, ‘‘গোষ্ঠীর সদস্যদের পরিচয় সংক্রান্ত কাগজপত্রে অনেক অসামঞ্জস্য ধরা পড়ে।’’ অভিযোগ, এর পরেই ওই মহিলা গালিগালাজ শুরু করেন। এমনকী, সরকারি নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে দেন। বিডিও বলেন, ‘‘আমরা থানায় অভিযোগ করি। পুলিশ এসে মহিলাকে আটক করে।’’ রেবা মাজির যদিও দাবি, ‘‘আমরা একটি স্বয়ম্ভর গোষ্ঠীকে নিবন্ধীকরণ করতে বলেছিলাম। কিন্তু অন্যায় ভাবে সেটি ব্লক আধিকারিক বাতিল করেন। আমি কাউকে গালিগালাজ করিনি। কাজে বাধাও দিইনি।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy