Advertisement
E-Paper

শহরের মঙ্গল চেয়ে সওয়ার সাইকেলে

ছেলে সিআরপিএফের সহকারী কমান্ড্যান্ট। মেয়ে কলকাতায় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। নিজে ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সিআইএসএফের জওয়ান। এখন এনআইটি-তে নিরাপত্তা কর্মীর চাকরি করেন। কিন্তু দুর্গাপুরের ভিড়িঙ্গির বাসিন্দা হারাধন গড়াইয়ের মন টেকে না ঘরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬ ০৪:০২
যাত্রা শুরু।— নিজস্ব চিত্র।

যাত্রা শুরু।— নিজস্ব চিত্র।

ছেলে সিআরপিএফের সহকারী কমান্ড্যান্ট। মেয়ে কলকাতায় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। নিজে ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সিআইএসএফের জওয়ান। এখন এনআইটি-তে নিরাপত্তা কর্মীর চাকরি করেন। কিন্তু দুর্গাপুরের ভিড়িঙ্গির বাসিন্দা হারাধন গড়াইয়ের মন টেকে না ঘরে। বারবার বেরিয়ে পড়েন সাইকেলে। রবিবার যেমন বেরোলেন বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে।

হারাধনবাবু বরাবরই সাইকেল চালান। সিআইএসএফের চাকরিতে শালবনিতে থাকাকালীন ২০০৫ সালে তিনি প্রথম সফরে বেরোন। সে বার মোট পাঁচ বার তিনি সাইকেল সফর করেন। সে বছর ২১ মার্চ প্রথম বার শালবনি সিআইএসএফ ক্যাম্প থেকে ইডেন উদ্যানে যান। তখন ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ চলছিল। ভারতের জয় কামনায় তিনি সাইকেলে চড়ে ইডেনে পৌঁছন। সে বছরেই ৭ এপ্রিল শালবনি থেকে জামশেদপুর। সেখানে তখন ছিল ভারত-পাকিস্তান একদিনের ম্যাচ। ২৭ জুন শালবনি থেকে দিল্লি যাত্রা করেন। রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের সঙ্গে দেখা করেন। ১২ ডিসেম্বর দুর্গাপুর থেকে যান শিলিগুড়ি, জম্মু-কাশ্মীরে ভূমিকম্পের জন্য ত্রাণ সংগ্রহের বার্তা নিয়ে।

পরের বছর ২৩ অক্টোবর দুর্গাপুর থেকে মুম্বই যান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় কামনায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয় চেয়ে ২০০৯-এর ২৩ ডিসেম্বর দুর্গাপুর থেকে ইডেনে যান। ২০১১-র ১৭ নভেম্বর তিনি কলকাতা যান নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে। পরের বছর ২১ ফেব্রুয়ারি ফের দিল্লি গিয়ে দেখা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। ২০১৩-র জুলাইয়ে গুজরাতের জামনগরে যান উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ত্রাণ সংগ্রহ। রবিবার ফের সাইকেেল বেরোলেন হারাধনবাবু। গন্তব্য বৈষ্ণোদেবী মন্দির। দুর্গাপুরবাসীর মঙ্গল কামনায় পুজো দেবেন মন্দিরে। যাত্রার উদ্বোধন করে সিআরপিএফের কমান্ড্যান্ট মনোজকুমার গৌতম। হারাধনবাবুর দাবি, দিনে দু’শো কিমি পর্যন্ত সাইকেল চালাতে পারেন তিনি।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy