Advertisement
E-Paper

হামলার নালিশ সিপিএমের

অবরোধ কর্মসূচি চলাকালীন সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ মন্তেশ্বরের কুসুমগ্রাম মোড়ে সারের মূল্য বৃদ্ধি, চাষিদের ধান কেনা-সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে অবরোধ করে সিপিএম। মিনিট পনেরোর অবরোধ কর্মসূচিতে যোগ দেন সিপিএম বিধায়ক চৌধুরী হেদায়তুল্লাহ-সহ এলাকার বেশ কিছু নেতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০০:৪৭

অবরোধ কর্মসূচি চলাকালীন সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ মন্তেশ্বরের কুসুমগ্রাম মোড়ে সারের মূল্য বৃদ্ধি, চাষিদের ধান কেনা-সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে অবরোধ করে সিপিএম। মিনিট পনেরোর অবরোধ কর্মসূচিতে যোগ দেন সিপিএম বিধায়ক চৌধুরী হেদায়তুল্লাহ-সহ এলাকার বেশ কিছু নেতা। অভিযোগ, অবরোধ ওঠার পরে একদল তৃণমূল কর্মী হামলা চালান সিপিএম কর্মী সমর্থকদের উপর। হামলায় সাবাদ আলি মণ্ডল নামে এক জন জখম হয়েছেন বলেও সিপিএমের দাবি। যদিও হামলার কথা অস্বীকার করেছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল পাঁজা। তার পাল্টা অভিযোগ, ‘‘সিপিএমের সভা থেকে লেডি হিটলার বলে দলনেত্রীর উদ্দেশ্যে কটুক্তি করা হয়। তাতে এলাকার কিছু কর্মী সমর্থক উত্তেজিত হয়ে পরেন। এর ফলে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে কোনও হামলা হয়নি।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy