Advertisement
E-Paper

টুকরো খবর

বিদেশি অনুপ্রবেশ আইনে এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ভাঙড়ের পূর্ব কাঁঠালিয়া গ্রাম থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, তার নাম সোনামিয়া শেখ। বাড়ি বাংলাদেশের রাজোর থানার ঈশবপুর গ্রামে। কাঁঠালিয়া গ্রামে তাকে ঘর ভাড়া দেওয়ায় বাড়ির মালিক আমিরুল ইসলাম মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে। আদালত সোনামিয়াকে পাঁচ দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশি সূত্রের খবর, সোনামিয়া ও তার তিন সঙ্গী মাদ্রাসা তৈরির ভুয়ো বিল তৈরি করে এলাকা থেকে টাকা তুলেছে।

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ০২:৪৫

অনুপ্রবেশকারী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ভাঙড়

বিদেশি অনুপ্রবেশ আইনে এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ভাঙড়ের পূর্ব কাঁঠালিয়া গ্রাম থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, তার নাম সোনামিয়া শেখ। বাড়ি বাংলাদেশের রাজোর থানার ঈশবপুর গ্রামে। কাঁঠালিয়া গ্রামে তাকে ঘর ভাড়া দেওয়ায় বাড়ির মালিক আমিরুল ইসলাম মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে। আদালত সোনামিয়াকে পাঁচ দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশি সূত্রের খবর, সোনামিয়া ও তার তিন সঙ্গী মাদ্রাসা তৈরির ভুয়ো বিল তৈরি করে এলাকা থেকে টাকা তুলেছে।

দোষ চাপাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির

গোষ্ঠীদ্বন্দ্ব আড়াল করতে তৃণমূল তাঁদের দলের উপরে দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করলেন বিজেপির বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক শমীক ভট্টাচার্য। রবিবার বারাসতের রথতলা মাঠে বিজেপির মানবাধিকার সেল আয়োজিত সভায় এ কথা বলেন। রাজ্য জুড়ে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আয়োজিত এই সভায় উত্তর ২৪ পরগনার নানা প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা আসেন। শমীকবাবু ছাড়াও উপস্থিত ছিলেন দলের নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কড়া সমালোচনা করেন তাঁরা। শাসকদলের মদতেই এ রাজ্যে জঙ্গিরা ডেরা বেঁধেছে বলেও অভিযোগ বিজেপি নেতৃত্বের।

চটকলের ইউনিট বন্ধ শ্রীরামপুরে

শ্রমিকদের অসহযোগিতার কারণ দেখিয়ে শনিবার শ্রীরামপুরে ইন্ডিয়া জুটমিলের ফাইন ইয়ার্ন ইউনিটে ‘সাসপেনশন অফ ওয়ার্কের’ নোটিস দিলেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দুই শতাধিক শ্রমিক। প্রশাসন সূত্রে খবর, ওই বিভাগে সুতো তৈরি হয়। শ্রমিকেরা পর্যাপ্ত উৎপাদন করছেন না বলে অভিযোগ তুলে ওই বিভাগ বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়। শ্রমিকেরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

নেই ডিওয়াইএফ

বৃহত্তর বাম ঐক্য নিয়ে এত তৎপরতা, তখনই ছন্দপতন! এআইওয়াইএফের রাজ্য সম্মেলনে উপস্থিত হলেন না সিপিএমের যুব শাখা ডিওয়াইএফের কেউ! হাওড়ার শিবপুরে এআইওয়াইএফের দ্বাদশ সম্মেলন ছিল। আমন্ত্রণ থাকলেও সেখানে ছিল না ডিওয়াইএফআই এবং ফরওয়ার্ড ব্লক যুব লিগ।

টুইটারে সূর্যকান্ত

টুইটারে এলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সিপিএম রাজ্য কমিটির টুইট হ্যান্ডল রয়েছে। সেখানেই সূর্যবাবুর নামে হ্যাশট্যাগ দিয়ে বিরোধী দলনেতার বক্তব্য জানানো হবে।

মেদিনীপুরে বৈঠক

বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের পর উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে মাদ্রাসাগুলোর প্রতিনিধিদের নিয়ে মেদিনীপুরে এক বৈঠক করলেন জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। রবিবার মেদিনীপুর শহর লাগোয়া হোসনাবাদে এই বৈঠক হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy