আইপিএলে হেরেই চলেছে লখনউ সুপার জায়ান্টস। আটটি ম্যাচ খেলে ঋষভ পন্থেরা জিতেছেন দু’টিতে। কেকেআরের কাছে হারের পর পন্থের একটি মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। শন পোলকের মতো প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, দলের ব্যর্থতার দায় পন্থ ঘুরিয়ে লখনউ কর্তৃপক্ষের ঘাড়ে ঠেলে দিয়েছেন।
কেকেআর ম্যাচের পর পন্থ একটি প্রশ্নের উত্তরে মন্তব্য করেছিলেন, ‘‘অতিরিক্ত ভাবনা-চিন্তা বাস্তব পরিস্থিতিকে কঠিন করে তোলে।’’ তিনি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে। দলের মাথারা এক এক জন এক এক রকম মতামত দেওয়ায় আসল কাজ ঠিক মতো হচ্ছে না।
পন্থের এই মন্তব্য নিয়ে পোলকের মত, অধিনায়কের মুখে এমন কথা আদর্শ পরিস্থিতিকে ইঙ্গিত করে না। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘লখনউ অধিনায়কের মুখে আমরা যে কথা শুনেছি, সেটা ভাল না। ও বলতে চেয়েছে, বহু লোকের কথা শুনে ওকে চলতে হচ্ছে। পন্থ আসলে লখনউ কর্তৃপক্ষকেই সমস্যায় ফেলে দিয়েছে।’’ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন, ‘‘আমরা জানি না, ওদের কী ভাবে কাজ হয়। মনে হচ্ছে, সমস্যাটা সেখানেই। পন্থ হয়তো বুঝতে পারছে না, চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে। বাইরে থেকে বলা সম্ভব নয়, কারা ওর সঙ্গে কথা বলেন বা মতামত দেন বা আলোচনা করেন।’’
আরও পড়ুন:
লখনউ কর্তৃপক্ষের একাংশ দলের কাজে অতিরিক্ত হস্তক্ষেপ করেন, এমন অভিযোগ আগেও শোনা গিয়েছে। লোকেশ রাহুলের ঘটনাও ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। পন্থও কি তেমন কিছুই বোঝাতে চেয়েছেন? কেকেআর ম্যাচের পর নতুন জল্পনা শুরু হয়েছে লখনউ শিবিরের পরিবেশ নিয়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী