Advertisement
E-Paper

হাই কোর্টে ডিএ মামলার শুনানি শেষ, রায় শোনার অপেক্ষায় নবান্ন ও রাজ্য সরকারের কর্মীরা

বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ তিন মাসের মধ্যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। গত ১৯ অগস্ট সেই তিন মাসের সময়সীমা শেষ হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৪
মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলার শুনানি শেষ হয়েছে শুক্রবার।

মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলার শুনানি শেষ হয়েছে শুক্রবার।

পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা পাবেন কি না, শুক্রবারও তা স্পষ্ট হল না। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলার শুনানি শেষ হয়েছে শুক্রবার। তবে রায়দান স্থগিত রেখেছে হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ।

এর আগে হাই কোর্টে রাজ্য সরকার মেনে নিয়েছিল, মহার্ঘ ভাতা কর্মীদের ন্যায়সঙ্গত অধিকার। ‘রোপা রুল’ মেনে ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়েও দেওয়া হয়েছে বলে রাজ্য দাবি করে। তবে কেন্দ্রীয় হারে (৩১ শতাংশ) হাই কোর্ট মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ তিন মাসের মধ্যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই হার ৩১ শতাংশ। গত ১৯ অগস্ট সেই তিন মাসের সময়সীমা শেষ হয়ে যায়। তার মধ্যেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার।

DA Calcutta High Court West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy